প্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সের জন্য ম্যাটেরিয়াল


আমাদের সিলেবাস আপডেট করেছি নতুন ব্যাচগুলোর জন্য। সেখানে কম্পিউটার ফান্ডামেন্টাল ল্যাব নামে একটা ল্যাব কোর্স দেয়া হয়েছে। আশা করি এর ফলে পরবর্তীতে ক্যাড, প্রোগ্রামিং করতে আসা সকলেই আরো ভালভাবে শিখতে পারবে। এবার এই কোর্সের একটা সেকশন পড়াচ্ছি। কোর্সটা নতুন, তাই মাস্টারও খাবি খায়, কী শেখাবে, কী শেখাবে না এসব ভেবে। কিন্তু এটা আমার জন্য কিছু বিষয় শেয়ার করার একটা সুযোগ হিসেবে চলে এসেছে। এই কোর্সে ব্যবহারের জন্য বানানো ভিডিও এবং পাঠ্যগুলো এখানে সন্নিবেশ করে রাখা হল। নতুন কিছু তৈরী হলে সেগুলোও এখানে আপডেট করে দেয়া হবে।

১। ডকুমেন্টে স্বয়ংক্রিয়ভাবে সূচীপত্র তৈরী করা
২। ডকুমেন্টে স্বয়ংক্রিয়ভাবে সূচীপত্র তৈরী -০২
৩। মোবাইলেই স্প্রেডশীট 
৪। মোবাইলে জায়গার জিপিএস লোকেশন জানা (ইন্টারনেট ছাড়াই) 
৫। জিপিএস লোকেশন দিয়ে ম্যাপে খুঁজে বের করা 

১। ডকুমেন্টে স্বয়ংক্রিয়ভাবে সূচীপত্র তৈরী করা


২। ডকুমেন্টে স্বয়ংক্রিয়ভাবে সূচীপত্র তৈরী -০২


৩। মোবাইলেই স্প্রেডশীট 


৪। মোবাইলে জায়গার জিপিএস লোকেশন জানা (ইন্টারনেট ছাড়াই)


৫। জিপিএস লোকেশন দিয়ে ম্যাপে খুঁজে বের করা 


রবিবার, ১০ জুলাই, ২০১৬

লিব্রে অফিস - কাজের উদাহরণ

যাঁরা লিব্রে অফিস নামক অফিস সফটওয়্যারের সাথে পরিচিত নন, তাঁরা হয়তো ভাবতে পারেন -- এটা দিয়ে আসলে কি স্ট্যান্ডার্ড অফিস ডকুমেন্ট প্রস্তুত করা যায়? তাদের জন্য লিব্রে অফিসে করা কয়েকটা স্যাম্পল ডকুমেন্ট এখানে দিলাম।
লিব্রে অফিস থেকে যে কোনো ডকুমেন্ট সরাসরি পিডিএফ করা যায় (বহু আগে থেকেই)। এই পৃষ্ঠার ছবিগুলো সেই পিডিএফ ফাইল থেকে নিয়ে করা।
১। প্রথমে দেখুন ক্যালকুলাসের প্রশ্নপত্র - এখানে ইকুয়েশন লিখতে লিব্রে অফিসের মেনু থেকে Insert --> Object --> Formula ব্যবহার করা হয়েছে।
https://lh3.googleusercontent.com/A4lyY5InFqWuuO6WG-ELPp7QRBGztuGIYdylXEBSmgFXRbXdTjdHuZRrDwYbUTymD--_gUiBnJlQNpxVbRcZcUYHVXyDgu2kB1kh9BYULdsDnJtX3gr4_-e33Irf2TuLBrxmISzMjzLmipaVhb__v_RlUPUiaCe36IqdgHep1gY8JFncXCPESye5gqxMslB4IjL88z-u0_7GRK7ICaTXm0KxGsY9NaG9RD6i1qZiwfbbONFZmVxpdE2_KH-G3Hn9vDLI1ZECwX8unA7pMRygYZ6EzFojFHPArwkqy4PKxAV-qEgTj34tq2m0xK9uFaHN-rknoXbHmEtnOcyJQtImDJ_gYXTPSVN1Rp9LxH6UTrk8PZHgDfNXs47MEOu9F_5LGgxamyWaVJ632BeY6G2XZkjxGDpY_Ed9aHWm1ZLClEPtQ-AiCHr_EL1rk_YD8k1iy0IOy47RnKG5j7gkFhHi-AFfd656CDi2Xb-XbRsqKfqyy6n5VPBbzWpljVM7ZQ-cuOXmITO4ZZtdKrwCnBh4bjraPU8P6VF6H2piujU73OoIY_3DGK-1K5lLUD4Z-eGp38lT4Iwy14oF-k-cTA4DOgZY6dN_qw=w415-h586-no
২। এবার দেখুন, এটাতে তৈরী নরমাল গ্রাফ পেপার! এটা তৈরী করতে লিব্রে অফিসের ড্র এবং রাইটার দুইটা প্রোগ্রাম ব্যবহার করেছি। মূল গ্রাফটা তৈরী হয়েছে ড্র-তে। কেউ চাইলে পরবর্তীতে এটার টিউটোরিয়াল দিতে পারি।
https://lh3.googleusercontent.com/bbbdcDbxVBGA-SmJcP3eesHk6a-WmFNeUSk_e2pjnqN0lPtfTzohTsyddL1p4_wEenYYJeEzBvFrqPJoWP-0YAnpOImY9d4KWZBaXjhz0syZDiRUkUKZt7-uUmV50ifJChjULECX169LP7lj6zZq70DBhxLa0RIWYHJkBBgAYILFJD3_G8f0qnj1no_44_hrc899l0kVUMEvWdSYA8UE4QhL9fLc2IZVM1FRjTtYnkFNPxnwM93jJmFtXJFanmh_jK6gN_oeO1ZQ9iHJBk0AGpMCpn6DpyDIktKmx6hRsbba9iBPZmY7gOiYGrw5orzz1Yx6pNMzzUjePWkq1nQHn_aiXc6E0YdK1D9maY0V50_0Is3CwRem5xrA0BqalzqUEK3fWh70WZ2wQ4QxTRso97RlrRiGGjKNh1vX-rX-vpdQkOdL7CQEoO8kuBP5WQEj5weXkz1gDYvpMsMhkhCd3CBLdmjr6gPYtbh01SEsi2hQ9t75uefF_-STg7JaNFbBEne-DWMWZB0pMheM0L01rYhKfoVWFPVX1kWocwBqqaMX4k0WdTpV_1tGUNBx99ypk14vox6pGnoQuZl4A482HvVxg4tIlg=w415-h586-no
৩। মেকানিক্সের ক্যুইজের প্রশ্নপত্র। এখানেও চিত্রটা লিব্রে অফিসের ড্র ব্যবহার করে তৈরী করা হয়েছে।
https://lh3.googleusercontent.com/g1R58fxBLPTLTcL7XzglifYNEgGzoZ6KF_eMcmVhTTqNp0ByRCM1U1MeTuMfJNUlvnB1Mtu8iWen7Vy_EmrHBHlcN6fNB-CNPW43y6mdcGfeD6At93_VDP6GEzm5-FUKLZkesV06t08tfzBnO4n621GbkecjlTn2yT4XAgL5Iac-fDSgBSWMNuQ_sJmGhzdsu-RsGTOzYpa-AEPcyCJBrlt3bpqIwX4-t6_dJ55qk1_g3pE6oBh5rbV0YIm5iJ1z__eFp6lBuRgqe8KX7xFN9tbhyMZwcZekZ-T92OlJr4OkYixjJ2B6r9EeUYhifK4NhVjlCWj-SE7DTZSclK_-tf1zHCAV5UOQ88I7NneXx2LOTsxjiZ4dsBRoZZSj9YHzMbqBdHhSay0M-R_FFa0HH3OQiEbInLNg8a9G4q-cunOg0hI6TiTvnJNgh5dmDayONzd7ZU0sMXJfH9UBMMLkSYN1q_nvNRg-V6nW6HyBxUEl1YoqqGRdyDXJiU7PmLsnGNhjbSJSyzGMGVUNiaUdXx3DaJoR5mcwtoYk9wohr5IaB4sdqD809s7xRkq7h9URBPYkWCbe3Q27sfaPwvW2OFvCLcKwsA=w415-h586-no
৪। মেকানিক্সের মিডটার্ম প্রশ্নপত্র। এটা দেখার পর আমার কলিগরা লিব্রে অফিস শিখতে আগ্রহ প্রকাশ করেছে

https://lh3.googleusercontent.com/5ccC80bmAevtg_ijXSYOig4B04rbRUIGVsLAeRSpo4VVQqVP3TAM0yBeC4resiOvaJXygOCYDeE69bW5I8mBjBkuqVVDtgYSEHB5ecQN-MIR39iMMaYD__gZ6T7vOEG9Cjoewz0_LRsnjqvlJ8Rus8lsoytGlwAGUGhS9WA3z3JtqBAisX2nEOSVH0S8_BWuCIutBrrIeXqpkvjBk6ySe9pO812m5gtxv8KXe1H6vrTsgtgis6AMTwsyCTZCkUGqh-izJ4NcAZDqeWucCyesJO55gHWfW0Wx7K_i_KEmn9BF3oGz_AD21g8kZfquazZRk3XC0tAQl00pNXc1fDxwT-i4VL3EsZXRgXilmgZkwyH0zn1CsPSSjfJBrtjACTL8rZwCPq9jDvR4DtfgRx4no76trzigx7QCjH3-jWVbW_X0FrfNnmCZAe9yygjI-tEDnKZ-xbVuZC8QnKGarJ41hJIIxk5rej9k2rboBRrTSP9PgO5eyo41LL4Mh1-X1MZ3Ic5IjgfPUcSkb_sJhfsyBB8GrCqeumenLr3wWqCcum2qWs2Jh3d6eB-ldti93cvZ3JyRQH8FOEk-sHPfLojYLc2N_fDFNQ=w415-h586-no
বাই দা ওয়ে, এই পরীক্ষাগুলো ইতিমধ্যেই শেষ হয়েছে এবং প্রশ্নপত্রগুলো ছাত্রদেরকে পরীক্ষার সময়ে দিয়ে দেয়া হয়। সুতরাং কোনরকম প্রশ্ন ফাঁস করা হচ্ছে না।

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫

কম্পুতে হাতুড়ে ডাক্তারীর গপ্পো

গত শুক্রবার (১২-জুন-২০১৫) সকালে ঘুম থেকে কেবল উঠেছি। ভাবছি ছুটির দিনটায় আরেকটু গড়াগড়ি দিব। এই মুহুর্তে নিচ থেকে আমার সম্বন্ধি এসে হাজির (একই বিল্ডিংএ থাকি)। হেল্প দরকার। জার্মানী থেকে কেনা ওর প্রিয় আসুস ল্যাপটপটা স্টার্ট নিচ্ছে না। নিচের মত ম্যাসেজ দিচ্ছে।
Windows failed to load because the system registry file is missing or corrupt. Status:Oxc000014C
অপারেটিং সিস্টেম ভিস্তা।
মুখে বললাম "হয়তো সমস্যা তেমন কিছু না ... .." কিন্তু ঐ স্টার্ট নরমালি আর কি কি জানি অপশন কোনোটাই কাজ করে না।
একটু ভাব নিয়ে বললাম  -- "আমার পরিচিত অনেক জিনিয়াস পোলাপাইন আছে কিন্তু তারা আবার উইন্ডোজে এখন সাপোর্ট দেয় কি না জানিনা ... ..."। তারপর মিন মিন করে বললাম "দেখি হাসপাতালে যাওয়ার আগে- নেটে কোনো সমাধান পাওয়া যায় কি না।" আমার ল্যাপটপ খুলে সেটা থেকে গুগলে এই এরর মেসেজ লিখে সার্চ দিয়ে সহজেই এই সমস্যায় আক্রান্ত আরো মক্কেল খুঁজে পেলাম এখানে। সেখানে সমাধানও দেয়া আছে।
সমাধান হল বুট সিডি দিয়ে বুট করে কি কি জানি করতে হবে। কিন্তু এদিকে মুশকিল হল ওর ল্যাপটপের সিডি ড্রাইভই নষ্ট। আর সেই অরিজিনাল ভিস্তার রিকভারি সিডি জার্মানী থেকে আসার সময় নিয়ে আসছে কি না, নাকি কোথায় সেটা জার্মানী থেকে ফেরার ৫ বছর পর কি আর মনে আছে। তাই বিকল্প অন্য পদ্ধতি খুঁজতে মন দিলাম।
ঐ সমস্যা নিয়ে যে মেইল লিস্ট সেটার নিচের দিকে দেখলাম BartPE বুট সিডি নামে একটা জিনিষ ফার্গুসন নামে একজন এমএস-এমভিপি বানিয়েছেন যেটা দিয়ে গ্রাফিকালি এই পরিস্থিতি মেরামত করা সম্ভব। কয়েকজন সেই মেইল লিস্টে তাকে থ্যাংকসও দিয়েছে। যদিও সেইটা মাইক্রোসফট এফিলিয়েটেড না তবুও ভাবলাম ঐ ওয়েব সাইটে গিয়ে সেই বুট সিডি দিয়ে ট্রাই দেব নাকি। যেহেতু সিডি ড্রাইভ নষ্ট তাই ওটাকে ইউএসবি বুটেবল করতে হবে। কিন্তু ঐ সাইটে যতগুলো ডাউনলোডেবল ফাইল সবগুলোই উইন্ডোজ ভিত্তিক exe ফাইল, যা সরাসরি সিডি রাইট করায় দিবে মনে হল। অথচ আমি খুঁজতেছিলাম ইমেজ ফাইল -- যা নাই।
কাজেই মনে হল, আইডিবিতে যাওয়া দরকার। তবে ওখানে আবার কার পাল্লায় পড়ে পুরা সিস্টেমের তেরোটা বাজানোর আগে ওর ডেটা ব্যাকআপ নেয়া উচিত। ওর পেনড্রাইভ থেকে কিছু জায়গা খালি করে সেটাতে নপিক্স  বুটেবল করলাম। তারপর সেটা দিয়ে ওর ল্যাপটপটা বুট করে তারপর ওর ফাইলগুলো C থেকে D ড্রাইভে সরিয়ে রাখলাম। আর আরো কিছু ফাইল অন্য একটা ইউএসবি ড্রাইভ দিয়ে একটু একটু করে ওর অন্য ল্যাপটপটায় সরিয়ে নিতে থাকলাম। এই নতুন ল্যাপটপটা ১৪ ইঞ্চি আর হালকা ডেল -- কিছুদিন আগে আমিসহ গিয়ে কিনেছিলাম। কিন্তু আসুসটা বিশালাকার সম্ভবত ১৫.৬ ইঞ্চি  ডিসপ্লে, আর নাম্বার প্যাড আছে কী বোর্ডে। ওর প্রিয় আসুসটা বাসায় থাকে, কম প্রিয়, হালকা ও ছোট ডেল ল্যাপিটা অফিসে নিয়ে যায়।
ফাইল কপি আর ট্রান্সফার হতে বেশ ভালই সময় লাগে। এর মধ্যে হঠাৎ মাইক্রোসফটের সাইটের প্রথম সমাধানটার এক জায়গায় কিভাবে জানি চোখ গেল ... সেখানে লেখা ছিল উইন্ডোজ ভিস্তা সিডি থেকে কমান্ড লাইন ওপেন করে (সম্ভবত লাইভ বুট) সেখানে ... ব্লা ...  ব্লা ... ব্লা ... .... তারপর নিচের কমান্ডগুলো
a.    CD C:\Windows\system32\config\RegBack
b.    copy SYSTEM.OLD C:\Windows\system32\config\SYSTEM
দেখে ভাবলাম "ওঃ এই কথা! এখন তো নপিক্স দিয়ে লাইভ বুটে আছে। গ্রাফিকালিই তো কাজটা করে দিতে পারি।" সুতরাং, কমান্ড লাইনে অকুতোভয় পুরাতন জিএনইউ-লিনাক্স ব্যবহারকারী হিসেবে গ্রাফিকাল সিস্টেমে ঝাঁপিয়ে পড়লাম  wink। মূল সিস্টেম ফাইলটাকে রিনেম করে অন্য ড্রাইভে সরালাম আর ব্যাকআপ থেকে ওল্ড সিস্টেম ফাইলটা নিয়ে ঠিকমত নাম দিয়ে সেটাকে সেখানে বসালাম। তারপর মেশিন রিস্টার্ট দিতেই সব আগের মত ঠিক। মাঝখান থেকে শুধু শুধু ডেটা সরানোর কষ্টগুলো করা ... ...


cool

====
প্রজন্ম ফোরামে আমার এই লেখা দেখে একজন ভাই বললেন, আমজনতা কোড দেখে ঠুস করে অজ্ঞান হয়ে যেতে পারে; তাই ঐ দুইলাইন কোডের তরজমা দিয়ে দিলাম এখানে।
সংযুক্তি: কোডের তরজমা
এগুলো সম্ভবত ডস কমান্ড
প্রথম লাইনে CD C:\Windows\system32\config\RegBack দিয়ে C ড্রাইভের Windows ফোল্ডারে system32 --> config --> RegBack ফোল্ডারে প্রবেশ করা হয়েছে। CD কথাটার অর্থ চেঞ্জ ডিরেক্টরি। অর্থাৎ বলা হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি টু ঐ লোকেশন। আবার, "cd .." (cd স্পেস দুইটা ডট)মানে হল প্যারেন্ট ডিরেক্টরিতে যাও ইত্যাদি।
পরের লাইনে সেই লোকেশন থেকে একটা ফাইল কপি করে অন্য লোকেশনে পেস্ট করা হয়েছে। সিনটেক্স হল "copy একটা-ফাঁকা-স্পেস সোর্স-ফাইলের-নাম একটা-ফাঁকা-স্পেস ডেস্টিনেশন-ফাইলের-নাম"
যেহেতু আগের লাইনের কমান্ড দিয়ে সোর্স ফাইলের ফোল্ডারে প্রবেশ করা হয়েছে তাই সোর্স ফাইলের নামের সাথে আর লোকেশনের পাথ (C:\Windows\system32\config\RegBack) দিতে হয় নাই। পুরা লাইনটার মানে দাঁড়াচ্ছে এই জায়গার SYSTEM.OLD নামক ফাইলটা কপি করে C:\Windows\system32\config\ ফোল্ডারে SYSTEM নামে পেস্ট করা হচ্ছে

শনিবার, ৬ জুন, ২০১৫

এমন একটা ছাতাওয়ালা বাইক কিনতে মন চায়

ঢাকা শহরের জ্যাম কার না চেনা। বিভিন্ন কারণে অকারণে জ্যাম লেগেই থাকে। একেতো রাস্তার তুলনায় অনেক বেশি গাড়ি, তার উপর আছে ভিআইপিদের প্রটোকলের কারণে জ্যাম। ফুটপাথ পরিষ্কার হয় না --- সেথায় বাজার বসে, মানুষ রাস্তায় == জ্যাম: আর এই জ্যাম থামার নয়, ফুটপাথ পরিষ্কার হওয়ার নয়, কারণ এই ফুটপাথ থেকে প্রতিদিন পুলিশের কামাই আড়াই কোটি টাকা!

যা হোক, মটরসাইকেলে গেলে শহরের যানজটের মধ্যেও দেখা যায় দ্রুত লক্ষ্যে পৌঁছানো যায় (প্রায়োরিটি বাসলেনে চলা বাসের চেয়েও ৫ গুন কম সময়ে)। কারণ এটা চিপা-চুপা দিয়ে আগে যেতে পারে। ফুয়েল এফিশিয়েন্সিও গাড়ির তুলনায় অনেক ভাল - কাজেই জিনিষটা পরিবেশবান্ধবও বটে। তবে অসুবিধা হল, নিরাপত্তা। দুই চাকার কারণে ব্যালেন্স হারাতে পারে যে কোনো অসতর্ক মূহুর্তে। তবে সেটা না হলেও অসুবিধা বিশেষত বৃষ্টিতে, আর প্রখর রোদে সাধারণ গাড়ির তুলনায় একটু বেশি রোদই মাথায় নিতে হবে -- আর তুলনাটা যদি এসি গাড়ির সাথে করা হয় ... ...। তবে এই সব কষ্ট দ্রুত লক্ষ্যে পৌঁছানোর আনন্দে মেনে নেয়া যায়।

মটরসাইকেলের সুবিধা অসুবিধাগুলো শুধু আমার জানা আছে তা না -- পৃথিবীর গাড়ি নির্মাতাগণও এই বিষয়ে সচেষ্ট। তাইতো মার্কেটে এই অসুবিধাগুলো দুর করতে কত রকম মনলোভা স্কুটি .... ...

হোন্ডা জাইরো ক্যানোপি মাত্র ৫০ সিসি'র একটা স্কুটি বাইক -- যা জাপানে দারুন সফল। এটার পেছনের দিকে দুটো চাকা, সামনে একটা। এছাড়া সামনে একটা বিরাট উইন্ডস্ক্রিন আর ছাদ আছে। ১৯৮২ সাল থেকে এটা জাপানে চলছে। পেছনের দিকে বড় বক্স বা ক্যারিয়ার লাগিয়ে এগুলোকে শহরের কুরিয়ার বা ডেলিভারি ভ্যান হিসেবে ব্যবহার করা হচ্ছে।


 তবে নিচেরটার মত বিটকেল সুন্দর জিনিষের উপযুক্ত এখনও আমরা হইনি কিন্তু ...

টয়োটা আই-রোড হল আরেক কাঠি সরেষ। মটরসাইকেলকে পুরা গাড়ি বানিয়ে দিয়েছে ... ২০০৯ সালে এই তিন চাকার মটরসাইকেল-গাড়িটা টয়োটা কয়েকটা দেশে টেস্ট করেছে। কোনদিন জানি হুট করে মার্কেটে আসার ঘোষনা দিয়ে দেয়। এই গাড়িটা পুরা ব্যাটারিতে চলে, এক চার্জে ৫০ কিলোমিটার - অর্থাৎ আমি কিনলে জ্যাম-ট্যাম সহ অন্তত দুইদিন এক চার্জে অফিস যাতায়াতে চালাতে পারবো মনে হয়। আরেকটা ব্যাপার হল, গাড়িটার ব্যালেন্স অটোমেটিকভাবে ঠিক থাকে। আর একটা গাড়ির পার্কিংএ এই সাইজের জিনিষ তিনটা পার্ক করে রাখা যায়।


নিশান (নিস্সান) সবসময়ই একটু হেভি ডিউটি গাড়ি বানায় বলে আমার ধারণা। এই বিষয়েও সেই ধারা অব্যাহত রেখেছে তাদের ল্যান্ড-গ্লাইডার গাড়িটি চার-চাকার ব্যাটারী চালিত গাড়ি, তাছাড়া এটার পেছনে আরেকজন বসতে পারবে, দুইজনের দুইটা সিট - হেলান দেয়ার জায়গা সহ। এছাড়া মোড় ঘোরার সময়ে এটা অটোমেটিকভাবে কাইত হয়ে ব্যালেন্স ঠিক রাখে। ২০০৯ সালে এটার প্রোটোটাইপ দেখালেও এখন পর্যন্ত আর কোনো খবর নাই।


এই সরু গাড়ির ক্যাটাগরির মধ্যে বাণিজ্যিকভাবে Tango ইলেক্ট্রিক কারকে সবচেয়ে সফল বলে মনে করা হয় - গুগলের সের্গেই বিনসহ অনেক হাই প্রোফাইল লোকই এই চার-চাকার ট্যাংগো ব্যবহার করে। বিভিন্ন রেঞ্জের ব্যাটারী ব্যবহার করে এই কারটা প্রতি চার্জে ৪০ - ২০০ মাইল যেতে পারে। আমার অবশ্য এটার শেপটা ততটা পছন্দ হয় নাই। Tango Electric Car লিখে গুগল করলে এটার ছবি, ভিডিও দেখতে পারেন।

জাপানিগুলো দেখার আগে ইটালির একটা স্কুটি বেশ পছন্দ হয়েছিলো এটার নাম ADIVA। শুরুতে Benelli নামক মেকারের সাথে থাকলেও পরে Adiva নামে আলাদা কোম্পানি হয়েছে। এদের কয়েকরকম পাওয়ারের (১২৫, ১৫০, ২০০, ২৫০ cc) সামনে দুই-চাকাওয়ালা থ্রি-হুইলার এবং নরমাল টু-হুইলার আছে -- তবে ইউটিউবে ভিডিও দেখে থ্রি-হুইলারটা ব্যালেন্সের দিক দিয়ে দূর্দান্ত মনে হল। দুইজন বসার উপযোগী স্কুটিটার ছাদটা কনভার্টিবল - ইচ্ছা করলে পেছনের বক্সে গুটিয়ে রাখা যায়।




এগুলো ছাড়াও BMW, Piaggio Vespa সহ আরো অনেক মেকারই এই ধরণের ছাদওয়ালা ওয়েদারপ্রুফ মটরসাইকেল বানাচ্ছে। এমনকি একটা কোম্পানি দেখলাম জাইরোস্কোপ ওয়ালা টু-হুইলার কার-মটরসাইকেল বানাচ্ছে -- মটরসাইকেলের মত দুই চাকা হলেও যেটাকে পাশে জোরে ধাক্কা দিলে সোজা থাকে।

মটরসাইকেল সম্পর্কে আমার আগ্রহ আগে থেকে খুবই কম -- কারণ এটা ডেঞ্জারাস বাহন (যদিও এক সময়ে ১৮৫ সিসি মটরসাইকেল চালিয়ে অফিস করতে হয়েছে)। তবে হঠাৎ ইউটিউবে এগুলো দেখে বেশ আগ্রহ জন্মালো। তবে শেষ পর্যন্ত এমন একটা চালানোর সুযোগ কোনোদিন হবে কি না জানিনা।

আর, আগেই বলে রাখছি, এগুলোর দামের কথা আমাকে জিজ্ঞেস করে লাভ নাই। নাম দিয়ে সার্চ দিলে এগুলোর দাম পাওয়া যায় - বিদেশে কেউ কিনতে চাইলে সেটা কাজে লাগবে। কিন্তু ঐ গাড়ির মেকারগণ গবেষণা আর টেকনোলজি খাটিয়ে বানিয়ে লাভটাভ সহ ওগুলোর যা দাম রাখে, বাংলাদেশের সরকার দয়া করে ওগুলো চালানোর কোনোরকম কিছু রাস্তা বানিয়ে আমাদের অশেষ কৃতজ্ঞতাভারে আবদ্ধ করে তার সেই দামের চেয়ে বেশি ট্যাক্স নিয়ে নেন -- কাজেই ... ... ...

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫

পরিবেশ প্রকৌশলীর খারাপ (গরীব) ক্যামেরার হিজিবিজি

১। গত ২৪ জানুয়ারী ইপিজেডে গিয়েছিলাম। মনে আছে সেই লেখাপড়া মার্কা পোস্টটা? -- সেদিনই এই ছবি তোলা, ওখানকার পাওয়ার স্টেশনের ছাদ থেকে। বেশি জানতে ইচ্ছা করলে গুগল ম্যাপকে 23.947858, 90.275323 লিখে সার্চ দেন।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1Iiec4nrRA6qmfFcizqomijlEZzCLzjoIIFn0RSyP9Qz6On68tXOZt849OYY6mJxDix6jDwIobnPH4URy3gOKfCX1SIao3kVZIFY-zNTUL-tw3f_y89bptA4h6VV4aM38dHd0wmZyRx9P/w732-h549-no/
২। ঐ একই জায়গা থেকে ইপিজেডের দিকে শট। আমাদের বাহন জলপাই বাসটাও দেখি ছবিতে আছে।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmL1pqrkVsxwDMNkMPuN4BsWOyUlKb_eKDrw9lYr2sKry0Zvo9QnzYpfoxd00lbCQbnl6XS2vClTJIQbXBpMJ4b8l3CxBHYwlu10cWFkd2Aoz5lUb6fnWa58d2HbkVXbk4nEObk8HdBJhx/w732-h549-no/20150124_161458.jpg
৩। অনলাইনে রকমারী ডট কম থেকে প্রথম (এবং শেষ) বই কেনা। শেষেরটা বই না -- পেপার টেকনোলজি সহ কিন্ডেল: সেখানে চাঁদের পাহাড় (সিনেমা হয়েছে) ডাউনলোড এবং কনভার্ট করা।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-MV_ahAOBCWSr8Wjwkj5tq6ZZmpb8kjs7RlTme-B-y8mPfTdSi8TcCdFikvBpfLZ8s_5fzRN-mrYntTbzwxtMtzCaqdLWICtsY9wmWmxcZ-_FM4rKa-JBcCyT_uqgfwMKIrNxpquCwbIz/w732-h549-no/20150219_221335.jpg
৪। কনস্ট্রাকশন করতে গিয়ে রাস্তার অর্ধেকই দখলে। আশা করি তাদের যথাযথ অনুমতি নেয়া আছে। ছবিটা বনানি পোস্টঅফিসের পাশের লোকেশনের। ছবির উপরে (একটু বামের দিকে) ওখানকার স্টার-কাবাবের অংশ বিশেষ দেখা যাচ্ছে।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk63b-Uv14D9NsaGbDgQmUS8lQ8ju3LzHHOrRGNgRyBAIM-1Wjt3aNtTFE9hoakXnnwDEv7RqSZaoo0tRoFRPSHltLZbBVDBhFi8R30yNCsyKLGQdW9oG91oronn8MPc4Y84OddNGAjbfN/w732-h549-no/20150305_150259.jpg
৫। জঙ্গলে মঙ্গল -- বাসার গলির মাথায়। দেখলেই যেতে ইচ্ছা করে -- একদিন হয়তো গিয়ে হাজির হব।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6T4S4xOsKj1_-0lhmyr38RtsksHqf3raBJW2mJqPurPi7pNODah4xiKFyDE965vrGCpr4bf7_s8b9yK-prtPnFk6R2y0JS7G6b-m2SOqPj1g09mxVFdPmQHL-6aTWF-xjZBMEmJFC8RsS/w732-h549-no/20150314_084001.jpg
৬। মেঘনা ব্রীজের উপর, বাসের জানালা থেকে ভাটির দিকে ক্লিক। ২৪-মার্চ-২০১৫ এই যাত্রায় গরমে সিদ্ধ ও অসুস্থ হয়ে গিয়েছিলাম।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_LGXN7ix7904cqSwPEwThgowkmPS41wW8igzJvLjYDWiiZYYa6ckQsJjKfXE1A5-f6wNh2___e27soIu2Tb4KvCmUDLj-nqLzcH8UHCDDtjBbdoAlPrsKttK3B-I8H9lnGsA7wHuMcsbY/w732-h549-no/20150324_092203.jpg
৭। এর আগে এটার থ্রি-ডি ইমেজ পোস্ট করেছিলাম (প্ল্যানিং ধাপে)। এবার আসল জিনিষের পালা ... প্রায় কমপ্লিট: ২৪-মার্চ-২০১৫ টেস্ট রান শুরু করলাম। জায়গার নাম: লাকসাম --> মনোহরগঞ্জ --> বচইড়। গ্রামের পাইপ লাইন।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5RTaa9KWAa2K3MaUEiOYlwktjJTSbaiXhWLslboRFMM_2asidoYTfvHs8Np0PcvBrlRaBgU6sjqUraNvLM_ElpU_hmv1NPgq-3pFMvnykyoHyQuYvk_v9mY8Ue3GN-hciDMoVNlVX3zAT/w732-h549-no/20150324_130040.jpg
৮। একই জিনিষ। টাওয়ারের মাঝখানের ফাঁকা জায়গাটায় উঠে এদিকে নেয়া। আগের ছবিটা ডানের ঐ পুকুরের ভেতরে নেমে নেয়া। গাছপালার পাতা থেকে রক্ষা করতে এই ইউনিটগুলোর উপরে ঢাকনা দেয়া হয়েছে।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEMLD8E2YkE6i5Cxas_zbgq_diBTR-NS-NbDnqkl8akxTXdo4e_w5h5nSeuvjMEj8v9bJ4p5PCtiRIXZtPXrvfa44q86rggSVqmvjYwQyWcZzeuBbM-54nOpfvaxdk-8odI7ZFT3T45eWY/w732-h549-no/20150324_131841.jpg
৯। এটার উপরে উঠে ঢাকনা সরিয়ে একটু উঁকি দিয়ে দেখলাম। এটার নাম টিউব-সেটলার।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH7DX60aH1z6lGlwzK4GVEuuCT6NKXs5fmWVwRaD-t3LLqDPV52E77AnosNwfepkdGfSIyCCseDfyLniPlW_fnJFquZnaPNaaYCTbYjd53d0FqC04wyzlyNXrwiV0R9DV_ajcodbmediPI/w412-h549-no/20150324_163047.jpg
১০। এটা আরেকটা। টেস্ট রান পরেরদিন শুরু করার কথা। জায়গা: লাকশাম --> মনোহরগঞ্জ --> মির্জাপুর
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjexiZHQ69yYUNZgTXoLUI9Z7MPVnwgp6VqD_YKjtyQVZhmZS3TdLZTUVlkzhKPljhv5_nwk9IFOZfNlnDRCqXbNDUU-NdHT5JjacMe_cFygktOYud6k9J_hBHuysQnkEGgoNmaO0Ymk7nT/w732-h549-no/20150324_172104.jpg
১১। অফিসের ছাদের রেনোভেশন চলছে। শেষ হলে আরও সুন্দর হবে, কারণ লেকের ভিউটা ভালভাবে দেখা যাওয়ার জন্য ক্যান্টিনের কিচেন সরিয়ে ফেলা হয়েছে + আরও কিছু মেজর কাজ করা হয়েছে।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLxRSpI1G8MePX7ZG2oNlG63zEUIDlIBMZ34EP6Qwdf47DJ8HlOEfe-bCpBl_gcRwEoGa2PuWf7KEnF1mxtX9S-3w7dt3mlpi22lGAgKi4_dphCKD0UBueYvoQ0Y2_n89kc5I7wWNUxcnr/w732-h549-no/20150325_170404.jpg
১২। এই ধরণের পাইপ ফিটিং আগে সামনাসামনি দেখিনি। তাই ফটুক তুলে রাখলাম। এগুলোর দাম লোহার পাইপ ফিটিংয়ের চেয়ে বেশি।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7MLvS7C2_JvoHQ_PweFuV07l3MBZAyX1Hvl3Gjxk9TlDPAEOW4aPBwAgE-jxcTtmnyxIrowNBDyO-J_aEI9636I11F-Ee1fR81G_VmwwGdPbiCdjbiwEKOL7LukDWk-c_PdAQReXoXp2K/w732-h549-no/20150325_170414.jpg
সবগুলো ছবিই মোবাইলের গরীব ক্যামেরায় তোলা। আজেবাজে (!) ছবি ধৈর্য ধরে দেখার জন্য আগাম ধন্যবাদ।

রবিবার, ৪ আগস্ট, ২০১৩

স্মার্ট ফোন কি আসলেই দরকার

স্মার্টফোন নিয়ে আগ্রহ আছে, কিন্তু অতগুলো টাকা খরচের আগে ভালভাবে জেনে নেয়া দরকার, তাই প্রায়ই বিভিন্ন ফোনের রিভিউ পড়ি। রিভিউগুলোতে টেকনিক্যাল দিকগুলো বেশ বিস্তারিত তুলে ধরা হয়। তবে সেই তথ্যগুলো আমার সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতে পারেন না -- কারণ আমার নিজের আসলে কতটুকু এই অতিরিক্ত স্মার্ট-চাহিদাগুলো আছে (চাহিদা = যার জন্য খরচ করা যায়, অর্থনীতির ভাষায়) তা ঠিকমত বুঝতে পারিনা। তাই ভাবলাম লিখে ফেলি -- বুঝতে সুবিধা হবে এতে। এখানে লিখিত পুরা বক্তব্যই ব্যক্তিগত অভিমত, যা সকলের জন্য সত্য হবে এমন কোনো কথা নাই।

‍১।
প্রথমবার যখন বসুন্ধরা সিটি শপিংএর নিচের লাউঞ্জে সুবেশী তরুণ তরুণীরা স্যামসাং গ্যালাক্সি নোট-২ ডিসপ্লে করছিলো তখন এর ৬২হাজার টাকা দাম দেখে ভীমড়ি খেয়েছিলাম। তখন টিভিতেও এটার একটা বিজ্ঞাপন দেখাতো। একজন লোক এই ফোনের মধ্যে একটা টাওয়ারের ছবি/স্কেচ এঁকে ফেললো। পরবর্তীতে স্মার্টফোনের আরো অনেক বিজ্ঞাপন দেখেছি -- একজনের বার্থডে, বন্ধু ছবি তুললো। আরেকজন আরেকটা ছবি তুলে এডিট করে মাথায় কি জানি একটা বসিয়ে দিলো -- হৈ হুল্লোড়। আমি জানি যে শখের দাম লাখ টাকা, কিন্তু তাই বলে ছবি তুলে হৈ-হুল্লোড় করার জন্য এ্যাত টাকা! অনেক পরিবারের একমাসের খরচের চেয়ে বেশি, একটা মোটামুটি ভাল মানের ল্যাপটপের চেয়ে বেশি। আমি খেটে খাওয়া মানুষ। প্রতিটা টাকা ইনকাম করতে যথেষ্ট পরিশ্রম করতে হয় -- এটা অবশ্য অনেকের জন্যই সত্য। তবে বিজ্ঞাপনে দেখানো ছবি তুলে যাঁরা এডিট করে হৈ-হুল্লোড় করে ওরা নির্ঘাৎ নিজেরা ইনকাম করে না -- এই রকম একটা বয়স শ্রেণীকেই দেখিয়েছে।

২। দাম:
একটা ল্যাপটপ কিনেছিলাম। দাম প্রায় এই ফোনের সমানই। এটা দিয়ে কাজ করে এক বছরের মধ্যেই আমার রেগুলার ইনকামের বাইরে এর দাম উশুল করা ইনকাম যোগ করতে পেরেছি। কিন্তু আমার মাথায় কোনক্রমেই আসছে না যে এই ফোন দিয়ে কিভাবে সেইরকম প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব। হ্যাঁ আমার ইমিডিয়েট ছোটভাইয়ের একটা এই জিনিষ আছে (পরবর্তীতে দাম কমার পর কেনা) সেটা তাঁর অনেক কাজেও লাগে -- কারণ তাঁকে সবসময় অফিসিয়াল কারণেই অনলাইন কাজের সুপারভাইজার হিসেবে কানেক্টেড থাকতে হত; মোটরসাইকেল চালিয়ে বিভিন্ন জায়গায় যায়, তাই জিপিএসটাও প্রায়ই কাজে লাগে। এখন স্মার্টফোনের দাম আরও কমে এসেছে - যাকে বলে একেবারে নাগালের মধ্যে। এমনকি নামী মেকারের বেশি দামীগুলোও শূণ্য সুদের ১২ কিস্তিতে কেনা যায় -- অর্থাৎ পকেটে এই মুহুর্তে টাকা না থাকলেও সমস্যা নাই। এইতো সেদিন দোকানে লেটেস্ট গ্যালাক্সি এস ৪ মিনি দেখলাম ৪২,৫০০ টাকা - যা ক্রেডিট কার্ডে ১২ কিস্তিতে কেনা যায়।

৩। মাল্টিমিডিয়া:
এবার আসি মাল্টিমিডিয়া ব্যাপারে। স্মার্ট ফোটগুলোতে মাল্টিমিডিয়া সাপোর্ট যেমন গান, রেডিও শোনা, মুভি দেখা যায় বলে জানি। ব্যক্তিগত ভাবে আমার গান বা রেডিও শোনা অথবা সিনেমা দেখার তেমন কোনো শখ বা অভ্যাস নাই। আমার কোনো এমপিথ্রি প্লেয়ার নাই, কম্পুতে তেমন গান নাই (পাইরেসী এভয়ড করার জন্য), মুভি দেখার টাইম নাই। তার মানে এই না যে এগুলো কী জিনিষ আমি জানি না। এক সময় ওয়াকম্যান, ডিস্কম্যান (জাপান থেকে সবচেয়ে ভাল কোয়ালিটিরটা কিনেছিলাম) বিস্তর চালিয়ে শরীর মনে উত্তেজনা সৃষ্টিকারী সেই বিষয়ের হরমোনগুলো শেষ। রাস্তায় চলার সময়তো কখনই কানে ওয়াকম্যান দিতাম না -- কারণ চারপাশের শব্দগুলোই আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে সর্বদা। মুভি রেন্টালে ১০০০ ইয়েনে ১ সপ্তাহের জন্য ৫ মুভি করে নিয়ে আসতাম; এমনও সময় গেছে রিলিজের পর পরই অনেক বেশি খরচে লর্ড অব দ্যা রিং-এর তিন পর্ব ১ রাতে দেখে ফেরত দিতে হয়েছিলো; বছরে চারবার করে দেশে আসার সময়ে ফ্লাইটগুলো আর লম্বা ট্রানজিট মুভি দেখেই কাটতো। তবে কোনক্রমেই সেগুলো দেখার হার এখনকার পাইরেসি করে নামানো মুভিফ্রিকদের মত ছিল না। ইদানিং হয়তো বছরে গড়ে ১২টা মুভি দেখা হয় -- যার অর্ধেক সিনেপ্লেক্সে আর অর্ধেক মুভি চ্যানেলে। কম্পিউটারে মুভি দেখাটা আমি চরম অপছন্দ করি, কারণ এই যন্ত্রটা আমার কাজের জিনিষ - বিনোদনের জিনিষ নয়। তবে কম্পিউটারে অকাজ খুব একটা কম করি তা নয় -- যেমন এই লেখাটাও কম্পিউটারে বসেই লেখা। মোদ্দা কথা হল একেই মুভি দেখার মত সেরকম নিরবিচ্ছিন্ন অবসর থাকে না, আরেকদিকে আমি কম্পিউটার কিংবা এর চেয়েও ছোট স্ক্রিনে মুভি দেখি না, দেখবো বলেও মনে হয় না - আর এ্যাত মুভি পাব কোথায় (লিগাল)। তাই স্মার্ট ফোনের এই ফীচারটা খুব একটা কাজে লাগবে না। আবার দেখা যাবে, এখানে হয়তো কার্টুন চালিয়ে কাজের সময়ে কন্যা এটা বেদখল করে রেখেছে!

৪। গেমস:
গেমসের কথা মনে পড়লে দীর্ঘশ্বাস পড়ে। রাতের পর রাত গেম খেলে নির্ঘুম কাটিয়ে পরদিন ক্লাসে গিয়ে ঢুলেছি, আর এখন -- গেম খেলার সময় বের করা ... ... অসম্ভব! আমার ধারণা স্মার্ট ফোনের গেমগুলোই একটা জেনারেশনের কাছে এটাকে জনপ্রিয় করেছে। আমার একেবারে ছোট সহোদর, ১১ বছরের ছোট -- যে কিনা একটা বিশ্ববিদ্যালয়ে একটা বিভাগীয় প্রধান - গেম খেলার জন্য তার আর তার বেস্ট হাফের আলাদা মেশিন!! হুমম -- ঐ বয়সে আমিও খেলেছি। গেমের সেই পর্বগুলো পার হয়ে আসা আমার মত আধবুড়ার জন্য যেটা খুব একটা আকর্ষনীয় না।

৫। ক্যামেরা:
হ্যাঁ স্মার্ট ফোনের এই জিনিষটা আমি মিস করি প্রায়ই। পেশাগত কারণেই বিভিন্ন মূহুর্তের ছবি বা ভিডিও ক্লিপ তুলতে ইচ্ছা হয় - যা পরবর্তীতে প্রেজেন্টেশন তৈরীতে কাজে লাগবে। কিন্তু পকেটে ফোন, থুক্কু, ক্যামেরা না থাকায় সেটা হয় না। কিংবা হঠাৎ দেখা একটা তথ্যও ছবি তুলে সংরক্ষণ করা যায়। তবে এখানেও কিন্তু আছে -- ক্যামেরার ছবি আর ফোনের ছবিতে বেশ পার্থক্য আছে, বিশেষত কম আলোতে। আমার বেশি পিক্সেল দরকার নাই -- কারণ আমার মনিটর কিংবা প্রেজেন্টেশনে অত রেজুলুশনের ডিসপ্লে থাকে না --- কিন্তু স্পষ্ট ছবির দরকার আছে। যেমন এই মূহুর্তে আমার ল্যাপটপের ডিসপ্লে ১২৮০x৮০০=১০২৪০০০ পিক্সেল অর্থাৎ মাত্র ১.০২ মেগাপিক্সেল। এর চেয়ে বড় ছবি তুললে সেটাকে আসলে এই রেজুলুশনে কমিয়ে নিয়েই দেখতে হবে। আমার পুরাতন ক্যানন পাওয়ার শট দিয়ে যা তোলা যেত সেটাই যথেষ্ট। এখন ছবি তোলার জন্য ক্যামেরা, ফোনের চেয়ে ভাল অপশন বলে মনে হয়। ঐ টাকা দিয়ে একটা মোটামুটি ভাল ক্যামেরা কেনা যায়, তবে সেই ক্যামেরাটা ফোনের মত সবসময় পকেটে থাকবে না -- এটা ফোনের পক্ষে একটা ভাল পয়েন্ট।

৬। জিপিএস:
স্মার্ট ফোন কেনার ঝোঁকটা উঠেছিলো মূলত এর জিপিএস সুবিধার জন্য। পেশাগত কারণে মাঝে মাঝেই আমাকে জিপিএস (GIS সম্পর্কিত) ব্যবহার করতে হয়। এটা না থাকার কারণে সার্ভেয়ার অন্য কারো সাহায্য ছাড়া বেশ কিছু কাজ করতে পারি না। বিসিএস কম্পিউটার সিটিতে খোঁজ নিয়ে জেনেছি একটা হ্যান্ডহেল্ড জিপিএস মেশিনের দাম ১৩ হাজার টাকার মত। কিন্তু স্মার্ট ফোনের জিপিএসে একই সাথে গুগল আর্থ আর ম্যাপের সুবিধা আছে যা গারমিনের (Garmin) হ্যান্ডহেল্ড জিপিএস মেশিনে নাই। অনেকবার ভেবেছি একটা জিপিএস মেশিনের বিকল্প হিসেবে কমদামের একটা অ্যানড্রয়েড কিনে রাখবো কিন্তু একটু খোঁজ খবর নিয়ে জেনেছি ১৩ হাজারের জিপিএস মেশিনের বদলে কম (৬-১০ হাজার) বা কাছাকাছি দামের স্মার্ট ফোনের জিপিএসগুলো বছরখানেকের বেশি কাজ করে না। তবে, আমার ছোট ভাইয়ের ফোনটার বয়স হচ্ছে -- ও নিয়মিত জিপিএস ব্যবহার করে; এখন পর্যন্ত ওটার পারফর্মেন্স ভাল (দামও অবশ্য সেইরকম)।

৭। অ্যাপস, সার্ভে, অটোক্যাড:
এই অ্যাপসগুলো বেশ কাজের জিনিষ হয়ে উঠে মাঝে মাঝে। একটা অ্যাপ আছে যা দিয়ে কোন বস্তুর দুরত্ব আর উচ্চতা মাপা যায়। এটা আসলে সিম্পল ত্রিকোনমিতি ব্যবহার করে, আর এর সঠিকতা ব্যবহারকারীর দক্ষতার উপর নির্ভর করে। এই জিনিষ মাঝে মাঝে কারো কাজে লাগবে নিশ্চিত ভাবেই। আরেকটা অ্যাপ আছে যেটা দিয়ে অটোক্যাডের ফাইল খুলে এডিট করা যায়। যারা ফিল্ডে কাজ করেন তাঁদের জন্য এটা একটা কাজের অ্যাপ নিঃসন্দেহে। আমার অটোক্যাডের মত দামী সফটওয়্যার ব্যবহারের সামর্থ নাই (প্রায় ৪০০০ ইউএস ডলার দাম) - কাজেই এটা কাজে লাগবে বলে মনে হয় না।

৮। কানেক্টিভিটি:
ইন্টারনেট ইউটিলিটিগুলো তথা আরেক লেভেলের কানেক্টিভিটি স্মার্টফোনগুলোকে অনেকের জন্যই আবশ্যম্ভাবী বস্তুতে পরিণত করেছে। গাড়িতে জ্যামে বসে থাকার সময় পেপার, ফেসবুক, ইমেইল পড়া, ইমেইল বা মেসেজ আসা মাত্র নোটিফিকেশন পাওয়া ইত্যাদি খুব ব্যস্ত মানুষের সময়ের আরো দক্ষ ব্যবহারে সহায়তা করে। ব্যক্তিগত ভাবে নিজেকে অ্যাত ব্যস্ত মনে করি না, আর সাথে সাথে জবাব না দিলে ব্যবসা ছুটে যাবে -- এমন কোনো কাজও আমি করি না; আর সত্যিকথা বলতে কি, কয়েকদিন পেপার না পড়লেও আমার কিছু এসে যায় না। ফেসবুক, ইমেইল দিনে একবার চেক করাই যথেষ্ট -- তারপরেও রাস্তার বা যাত্রাপথটুকু বাদ দিলে বাসা এবং অফিসে সর্বদাই নেট কানেক্টেড থাকি। তাই আলাদা করে কানেক্টিভিটি আমার কাছে কতটুকু কাজে আসবে সেই বিষয়ে সন্দিহান।

কেউ মনে করতে পারেন কানেক্টিভিটি বাড়লে খারাপ কী? ব্যাপার হল, এর জন্য খরচের ব্যাপার জড়িত। সাধারণ ফোনের খরচের পাশাপাশি এখন আবার নেটের বিল দেয়া লাগবে। এজন্য নিশ্চয়ই বাসার মডেম ফেলে দেয়া যাবে না -- ওটার খরচও থাকবে। আমাকে একজন বুদ্ধি দিল যে নেট নেয়ার দরকার নাই, বাসা আর অফিসে ওয়াইফাই থাকলে সেখানে এটা ব্যবহার করা যাবে ফ্রী। আরে বাবা, বাসা আর অফিসে তো নেট আছেই! বরং আবার ওয়াই ফাই রাউটার কিনতে হবে বাসার জন্য!

যা হোক, গতকাল নেটে একটা মজার আর্টিকেল পড়লাম। সেখানে একজন লোক তার আইফোন দূর্ঘটনাবশতঃ ভেঙ্গে যাওয়ার পর ভাবলো এক মাস সাধারণ প্রস্তর যুগের ফোন ব্যবহার করে দেখি তো কেমন লাগে! ঐ লোক সেই স্মার্টফোনের শুরু থেকেই মডেল পরিবর্তন করে করে স্মার্টফোন ব্যবহার করছিল এ্যাতদিন। ওনার কিছু নতুন উপলব্ধি হল -- আপাতত আর স্মার্টফোনে ফেরত যাবেন না বলে ঠিক করেছেন। (http://lifehacker.com/5978637/why-im-glad-my-smartphone-broke)

সবশেষে মনে হয়, ইদানিংকার হাফপ্যান্ট মোল্লা টাইপের হুজুররা আঙ্গুর ফল টক আঙ্গুর ফল টক বলে বলে নিজেরে প্রবোধ দিয়ে হাদিস কোরান ঝাড়ে আর এদিকে আবার ঐশ্বরিয়া নিয়ে হা-হুতাশ মার্কা পোস্ট-স্ট্যাটাস দেয় --- আমার এই লেখাটাও সেই টাইপেরই হয়ে গেল বোধহয়।
(সচলায়তনে প্রকাশিত)

বুধবার, ৪ এপ্রিল, ২০১২

হালকা ক্রান্চব্যাংগ GNU/লিনাক্স

যতই দিন যাচ্ছে ততই রিসোর্সের জন্য ক্ষুধার্ত অপারেটিং সিস্টেম তৈরী হচ্ছে। বাণিজ্যিক অপারেটিং সিস্টেম তৈরীকারকগণও নতুন নতুন হার্ডওয়্যার বিক্রয়ের গ্যারান্টি হিসেবে এমন সব অপারেটিং সিস্টেম বানাচ্ছে যা চালাতে নতুন হার্ডওয়্যার কিনতে হবে। কিন্তু বিভিন্ন অফিস ও ক্লাসরুম চলে পুরাতন এবং দূর্বল পিসি দিয়ে - যা রাতারাতি বদলানো সম্ভব নয় আর জরুরীও নয় (কারণ ওগুলো নষ্ট হয়নি, দিব্যি চলছে)। তাই ওগুলোর জন্য চাই হালকা কিন্তু কাজের অপারেটিং সিস্টেম।
- সিস্টেমটা এমন হতে হবে যেন আউট অব দ্যা বক্স কাজ করে। অর্থাৎ ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড না করেই এটা দিয়ে অন্তত অফিসের কাজ করা যায়, কিছুটা বিনোদনের ব্যবস্থা করা যায় (অর্থাৎ এমপিথ্রি আর মুভি চলবে)।
- বৈধভাবেই বিনামূল্যে হওয়া জরুরী।
- চাইলে আপডেট এবং আরও সফটওয়্যার ইনস্টল করে নেয়া যায়।
- স্টুপিড ফ্রেন্ডলী হওয়া জরুরী না, তবে অনলাইনে সাপোর্ট হলে ভাল হয়।

আমি এজন্য বেছে নিয়েছি জার্মানিতে জন্ম নেয়া নপিক্স (knoppix)। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া পাপিও (puppy GNU/linux) যথেষ্ট ভাল - সত্যি বলতে কি, হার্ডওয়্যারকে পাপির চেয়ে দ্রুত কোথাও চলতে দেখিনি এপর্যন্ত। তবে আমার অফিসের জরুরী কাজ এতে করা যায় না। কারণ এটার লাইভ সিস্টেমে ওপেন অফিস বা লিব্রে অফিসের মত শক্তিশালী অফিস সফটওয়্যার নাই - তবে সিস্টেম এডমিনদের জন্য কিংবা কারো বসে যাওয়া সিস্টেম থেকে তথ্য বের করে আনার জন্য এটার জুড়ি নাই ... আর হ্যাঁ সাধারণ মাল্টিমিডিয়ার ফাইল এর লাইভ সিস্টেম থেকেই চালানো যায় (১২৮ মেগাবাইট সাইজের একটা অপারেটিং সিস্টেমে এর চেয়ে বেশি পাওয়া সম্ভব বলেও মনে হয় না)। নপিক্সের ডেস্কটপও খুব হালকা - এর মধ্যেও বোনাস হিসেবে ফাটাফাটি গ্রাফিকাল ইফেক্ট আছে; মাল্টিমিডিয়া ফাইলও চলে। তবে আমার জন্য আকর্ষনীয় এবং হালকা ডিস্ট্রিবিউশন হিসেবে এর ব্যতিক্রম হল, এতে লিব্রে অফিস দেয়া থাকে। ফলে লাইভ সিস্টেম থেকেই দূর্বল পিসিতেও দরকারী সব কাজ করে ফেলা যায়। ক্লাসরুমের ২৫৬ মেগা মেমরির পিসিতে ইনস্টল দিয়ে রেখেছি - সুন্দর চলছে।

বেশি ভাল ভাল না। নপিক্সকে লাইভ সিস্টেম হিসেবে চালানোর জন্য নকশা করা হয়েছে। তারপরেও সেটা আমি নেটবুকের হার্ডডিস্কে ইনস্টল করে চালাই। দুইটা কারণে মাঝে মাঝে নপিক্স পাল্টাতে ইচ্ছা করে: প্রথমত - এটার আপডেট হয় না তেমন একটা; ফলে বিভিন্ন সফটওয়্যারের সর্বশেষ উন্নততর ভার্সন সবসময় পাওয়া যায় না। এটা ডেবিয়ান ভিত্তিক GNU/লিনাক্স ডিস্ট্রিবিউশন হলেও পুরাপুরি ডেবিয়ান নয়, নিজস্ব কিছু টুইক আছে যার আপডেট পাওয়া যায় না। আর অন্য সমস্যা হল এতে ইউজার তৈরী করা যায় না (এটা হয়তো সত্যি না পুরাপুরি)। ডিফল্ট ভাবে নপিক্স নামেই সবকিছু করে।

তাই ভাবছিলাম, ডেবিয়ানের উপরেই ভিত্তি করে তৈরী হালকা অন্য কিছু পাই কি না যেটাতে ডেবিয়ানের পূর্ণ সাপোর্ট ও আপডেট থাকবে আর হালকা হওয়া সত্বেও আউট অব দ্যা বক্স লিব্রে অফিস থাকবে। (উবুন্টু ডেবিয়ান ভিত্তিক, মিন্ট উবুন্টু তথা ডেবিয়ান ভিত্তিক) এই খোঁজাখুঁজির কাজ মোটেও সহজ না। সবখানে কী কী সফটওয়্যার থাকে সেই তালিকা সরাসরি পাওয়া যায় না। ডাউনলোড করে নিয়ে দেখতে হয়। অনেকদিন ধরেই ক্রান্চব্যাংগ (Crunchbang) লিনাক্সের নাম শুনি/পড়ি একটা ডেবিয়ান ভিত্তিক হালকা কিন্তু দারুন কাজের ডিস্ট্রিবিউশন হিসেবে। মূল ডেবিয়ান উবুন্তু বা মিন্টের চেয়ে একটু কম স্টুপিড ফ্রেন্ডলি হলেও আমার ৫+বছরের GNU/লিনাক্স চালানোর অভিজ্ঞতার সাহসে ডেবিয়ানের এই ডিস্ট্রিবিউশনটা টেস্ট করে দেখবো বলে ভাবলাম ... দেখা যাক নেটবুক থেকে নপিক্স পাল্টানো যায় কি না।


ওদের ওয়েবসাইটে কী লিখেছে?

CrunchBang, ডেবিয়ানের উপরে তৈরী একটি GNU/লিনাক্স ভিত্তিক হালকা ডিস্ট্রিবিউশন, যা দারুন দ্রুতগতির, স্টাইলিশ এবং কাজের। দ্রুতগতির কারণ হল এর মধ্যে ওপেনবক্স উইন্ডো ম্যানেজার দেয়া হয়েছে - যা অত্যন্ত হালকা; এছাড়া এটাকে নিজের মত করে সাজিয়ে (কাস্টমাইজ) করে নেয়া যায়। এটা চালালে পিসির গতি বা কর্মক্ষমতাকে একটুও না কমিয়ে আধুনিক, সব সুযোগসুবিধা সম্পন্ন একটা সিস্টেম পাওয়া যাবে।


মূল সাইট: http://crunchbanglinux.org/
আইকন:

ডাউনলোড: http://crunchbanglinux.org/downloads/ (৬৬২ মেগাবাইট)

দিলাম ডাউনলোড। এই ধরণের বড় বড় ফাইল ডাউনলোডের জন্য প্রথম পছন্দ টরেন্ট। ক্রান্চব্যাঙ্গের টরেন্ট ডাউনলোড দেয়ার পর সিডার হিসেবে কোন দয়াল বান্দাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই ভাবলাম সরাসরি ডাউনলোড দেই। সরাসরি ডাউনলোড করলাম ঝামেলা ছাড়াই। ডাউনলোড করার পর আমার ইউএসবি পেনড্রাইভটাকে এটা দিয়ে বুটেবল করে নিলাম। সেই পেনড্রাইভ থেকে বুট করার সময়ে দেখলাম লাইভ সিস্টেম ছাড়া সরাসরি ইনস্টলার চালু করার অপশন আছে কয়েকটা (গ্রাফিকাল, টেক্সট বেজড ইত্যাদি)। লাইভ বুট করার পর এটার মূল ডেস্কটপ দেখে তো অবাক হওয়া শুরু হল:

ডেস্কটপের ডানদিকে চমৎকার একটা কংকি দেয়া আছে। যেটাতে বিভিন্ন শর্টকাট কী এবং সিস্টেমের বিভিন্ন তথ্য দেখাচ্ছে। আহ্ কংকি দেখলেই কেমন গিক গিক মনে হয় ... ডানদিকের কংকিতে প্রথমে ৮৬ মেগাবাইট র‍্যাম ব্যবহৃত হচ্ছিল বলে দেখাচ্ছিল। স্বয়ংক্রিয়ভাবেই আমার কিউবি গিগাসেটের কানেকশন পেয়ে গেল এবং নোটিফিকেশন জানিয়ে দিল যে আমরা এখন ইন্টারনেটে যুক্ত আছি - এজন্য আমাকে কিছুই করতে হয় নাই!

নিচের স্ক্রিনশটটি নেয়ার সময়ে ব্রাউজার চালিয়ে নিলাম। যথারীতি এটা আইসউয়িজেল - যা আসলে ফায়ারফক্সেরই ডেবিয়ান ব্র্যান্ডিং। হ্যাঁ কোন কিছু করা ছাড়াই বাংলা ঠিক দেখাচ্ছে। স্ক্রিনশট নেয়ার জন্য মেনুতে আইটেম থাকলেও সরাসরি কীবোর্ডের PrtSc বা Print Screen বাটন দিয়ে নেয়া যাবে বলে কংকির সর্বশেষ লাইনে লেখা আছে দেখলাম। তাই ওভাবেই স্ক্রিনশট নিতে বলে কয়েক সেকেন্ড পর স্ক্রিনশট নেয়ার অপশন নিলাম। স্ক্রিনশট নেয়ার সময়ের আগেই আরেকবার প্রিন্টস্ক্রিন বাটন ব্যবহার করাতে সেই মেনুটা আসল - স্ক্রিনের নিচের দিকে ডান দিকে দেখতে পারছেন। এছাড়া ডেস্কটপের যে কোনো জায়গায় মাউস ক্লিক করলে নিচের চিত্রের মতই মূল মেনু খুলে।
তবে আমার জন্য খারাপ খবর হল এতে লিব্রে অফিস নাই। ইনস্টল করার জন্য একটা লিংক আছে অবশ্য (ছবি দ্রষ্টব্য)।

এই মেনুটা ঘাটাঘাটি করে এতে কি আছে তা জানা গেল অনেকটাই। মেনুর নেটওয়র্ক সাবমেনুত অপশনগুলো এখানে দেখালাম। ড্রপবক্স ইনস্টল করার অপশন দেয়া আছে!
এছাড়া ব্রাউজার একটা ছাড়াও গুগল ক্রোম এবং অপেরা ইনস্টল করার জন্য সরাসরি লিংক দেয়া আছে।
আরে রিমোট ডেস্কটপ করার জন্যও প্রোগ্রাম দেয়া আছে দেখছি ... । আমি অবশ্য কখনও এটা ব্যবহার করিনি, তবে যা জানি সেটা হল এটা দিয়ে ইন্টারনেটের মাধ্যমেই একজনের ডেস্কটপে আরেকজন কাজ করতে পারবে। বিশেষ করে সাপোর্ট দেয়ার জন্য এটা অনন্য পদ্ধতি। যেই ভিউয়ারটা দেয়া আছে এটা চালু করলে আপনার পছন্দের কেউ আপনার অনুমতি সাপেক্ষে অন্য জায়গা থেকে আপনার ডেস্কটপ চালাতে পারবে (বিষয়টা অনেকটা ভৌতিক ব্যাপারের মত)। আর পরের VNC সার্ভার (ভার্চুয়াল নেটওয়র্ক কম্পিউটিং) ইনস্টল করলে এইটা থেকে আরেকজনের পিসিতে অনুমতি সাপেক্ষে কাজ করা যাবে।
এবার দেখি মাল্টিমিডিয়া হিসেবে কী আছে .... হুমম, সকলের পরিচিত VLC প্লেয়ার।

গ্রাফিক্স সফটওয়্যার হিসেবে গিম্প সাথেই দেয়া আছে। এই মেনুর স্ক্রিনশটগুলো সেই গিম্প দিয়েই সাইজ করে রেখেছি। আমার ডেস্কটপে গিম্প হার্ডডিস্ক থেকেও এত দ্রুত এর আগে কখনো চলেছে বলে মনে পড়ছে না। তবে আনন্দের চোটে সেই মেনুর স্ক্রিনশট নিতেই ভুলে গিয়েছি!

এবার দেখি অ্যাকসেসরিজ মেনুতে কী আছে ... জিনি টেক্সট এডিটর। আমি যতদুর জানি এটা যেন তেন এডিটর না, এটা একটা দারুন IDE ( ইন্টিগ্রেটেড ডেভলপমেন্ট এনভায়রমেন্ট) - প্রোগ্রামার আর ডেভলপারদের জন্য দারুন একটা জিনিষ। আমি প্রোগ্রামিং তেমন একটা পারি না দেখে এটা চালিয়ে দেখি নাই অবশ্য ...। সরাসরি রুট হিসেবে ফাইল ম্যানেজার খোলার অপশন আছে একটা।
ফাইল ম্যানেজারটা দেখতে ততটা খারাপ না কিন্তু ... আমার যেই ইউ এস বি থেকে বুট করেছিলাম, সেটার ভেতর থেকেই ফাইল খুলে দেখলাম। চমৎকার ছোটো আইকন দেখাচ্ছে ... এমনকি লিব্রে অফিস না থাকা সত্বেও এতে করা ড্রইং ফাইলটার সঠিক প্রিভিউ আইকন দেখাচ্ছে।

ফাইল ম্যানেজারের আরও একটা স্ক্রিনশট দেখা যাক। আমার পিসির একটা হার্ডডিস্কে এর স্ক্রিনশটগুলো রাখা ছিল। একটা ফাইলের উপরে ডান মাউস ক্লিক করাতে বিভিন্ন রকম অপশন এসেছে। আমি অবশ্য Open with GNU Image Manipulation Program ( এটা হল গিম্প/GIMP এর পুরা নাম) দিয়ে এডিট করার অপশনটা ব্যবহার করেছিলাম। নিচের স্ট্যাটাসবারে নির্বাচিত ফাইলটার আরো কিছু তথ্য দেখাচ্ছে।


গিক লোকজন নিশ্চয়ই এতক্ষনে আমার বর্ণনায় অতীষ্ট হয়ে ভাবছেন যে সেটিং আর সিস্টেমে কী কী আছে দেখায় না কেন ... দেখুন সেই মেনু আইটেমগুলো। সেটিংএর মধ্যে আবার কংকি এডিট করার জন্যও অপশন দিয়ে রেখেছে। এছাড়া নিচে আরো অনেকগুলো কাজের এবং অকাজের (যেমন ওয়ালপেপার পরিবর্তন) অপশন দেখা যাচ্ছে।
ওয়ালপেপার পরিবর্তন কোন জরুরী কাজ কি না জানিনা। তবে এটাতে ওয়ালপেপার পরিবর্তনের সিস্টেমটাও বেশ পরিচ্ছন্ন ...। আর সেই প্রোগ্রামের নামটাও কিন্তু বেশ: নাইট্রোজেন!
সিস্টেম মেনুতে সফটওয়্যার ইনস্টল করার জন্য সুপরিচিত সিন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার আছে। এছাড়া পার্টিশন এডিটর হিসেবে জিপার্টেড খুবই চমৎকার একটা সফটওয়্যার।
মেনু থেকে এক্সিট চাপলে বন্ধ করার অপশন আসে। সেটার মধ্যেও কয়েকরকম অপশন আছে:

ক্রান্চব্যাংগ GNU/লিনাক্সে আউট অব দ্যা বক্স (অর্থাৎ লাইভ সিস্টেম থেকেই) মাল্টিমিডিয়া সাপোর্ট আছে, তাই এমপিথ্রি আর ভিডিও ফাইল চলবে অনায়েসে। আমি প্রমাণ দেইনি তো কি হয়েছে, উইকিপিডিয়াতে নিশ্চয়ই মিথ্যা কথা লিখবে না (http://en.wikipedia.org/wiki/CrunchBang_Linux)।

এছাড়া এটার মধ্যে অনেকগুলো (২০ কিংবা বেশি) উইন্ডো থিম, আইকন থিম আছে যা থেকে একটা পছন্দ করতে গেলেও অনেক সময় নষ্ট করতে হয়!

আমার মনে হচ্ছে এটাকে হার্ডডিস্কে ইনস্টল করা যেতে পারে। ইনস্টল করে লিব্রে অফিস ছাড়াও আমার আরও কিছু সফটওয়্যার লাগবে, যা সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার থেকে অনায়েসে করা যাবে বলে মনে হয়। আমার ধারণা, GNU/লিনাক্সে একেবারে নতুন কেউ হলেও এটার লাইভ সিস্টেম নিয়ে খেলাধুলা করে নিরাশ হবে না। তবে অভিজ্ঞতা ছাড়া এটা ইনস্টল করতে যাওয়া একটু বিপদজনক হতে পারে - এই কথাটা অবশ্য উবুন্টু কিংবা মিন্টের জন্যও প্রযোজ্য।


মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২

লিব্রে অফিস, গিম্প ও লিব্রে ক্যাড প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষণের স্থান:
প্রেসিডেন্সী ইউনিভার্সিটি, বনানী ক্যাম্পাস (কম্পিউটার ল্যাব)
১০ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা - ১২১৩

প্রশিক্ষণের বিষয়:
লিব্রে অফিস রাইটার (ডকুমেন্ট), লিব্রে অফিস ক্যাল্ক (স্প্রেডশীট), লিব্রে অফিস ইমপ্রেস (প্রেজেন্টেশন), লিব্রে ক্যাড (ডিজাইন), গিম্প (ছবি সম্পাদনা)

প্রশিক্ষণ ফী:
৮০০ টাকা। (= প্রশিক্ষণ+লাঞ্চ+রিফ্রেশমেন্ট+হ্যান্ডনোট+পরীক্ষা+সার্টিফিকেট)

সময়সূচী: ০৩-মার্চ-২০১২, শনিবার (সকাল ১০:০০ - বিকাল ৫:৫০ )
সকাল ১০:০০ - দুপুর ১২:৩০
LibreOffice Writer: ভূমিকা:লিব্রে অফিস কী?; সংক্ষিপ্ত ইতিহাস; ডাউনলোড এবং সেটআপ। প্রাথমিক প্রস্তুতি: সফটওয়্যারের গতি বাড়িয়ে নিন; লেখার খসড়া কাঠামো তৈরী করা; সঠিক নিয়মে শিরোনাম দেয়া; নথির বিভিন্ন অংশ (কভার বা ফার্স্ট পেজ, ইনডেক্স পেজ, ডিফল্ট); একসাথে উলম্ব এবং আনুভূমিক পৃষ্ঠা; পছন্দসই পৃষ্ঠা সজ্জা; হেডার ফুটার; পৃষ্ঠার নম্বর দেয়া; প্রতি পৃষ্ঠায় অধ্যায়ের নাম দেখানো।মূল লেখালেখি: নেভিগেশন; কপি বা অনুলিপি নিয়ে আসা; ছবি যোগ করা; ছবির অবস্থান নিয়ন্ত্রণ; ছবি মেরামত; ফর্মূলা বা সূত্র লেখা; টেবল তৈরী; ট্যাবের ব্যবহার। নথির পেশাদার চেহারা: লেখার বৈশিষ্ট নিয়ন্ত্রণ (পেজ ব্রেক, ফন্ট, প্যারাগ্রাফ, আউটলাইন নাম্বারিং, স্পেসিং, শিরোনাম বা হেডিং); সূচীপত্র তৈরী করা; সূচীপত্রের বৈশিষ্ট নিয়ন্ত্রণ; ছবি এবং টেবলের সূচীপত্র বানানো; প্রতিবিম্ব পৃষ্ঠা বৈশিষ্ট; যে কোন প্রিন্টারে প্রিন্ট উপযোগী পিডিএফ তৈরী। বাংলা নথি লেখার জন্য করণীয়সমূহ: বাংলা সেট করা; ফন্ট সেট করা; আউটলাইন নাম্বারে বাংলা সংখ্যা; পৃষ্ঠা নাম্বারে বাংলা সংখ্যা; সূচীপত্রে বাংলা সংখ্যা; বাংলা মেনু। উদাহরণ: ধাপে ধাপে নিজে করি; ভিজিটিং কার্ড তৈরী করা; অফিসের প্যাড তৈরী করা; ক্যাশ মেমো তৈরী করা; গবেষণা সাময়িকি'র ফরম্যাট মেনে লেখা ঠিক করা; সম্পুর্ন রিপোর্ট বই তৈরী
LibreOffice Calc: (হিসাব নিকাশ) মেনু ও ফাংশন পরিচিতি; ফর্মূলা দেয়া; গ্রাফ প্রস্তুত করা; ডেটা থেকে প্রস্তুতকৃত গ্রাফের ইকুয়েশন বানানো; প্রিন্ট অপশন ঠিক করা; ফর্ম দিয়ে ডেটা এন্ট্রি; ড্রপ ডাউন ডেটামেনু; ডেটা ভ্যালিডিটি; গ্রেডশীট বানানো; ব্যালেন্স শীট বানানো, অন্য সফটওয়্যার/ডেটালগারের ডেটাকে ক্যালকে খোলা এবং সেখান থেকে বিশ্লেষন উপযোগী ডেটা বের করে আনা
LibreOffice Impress: (প্রেজেন্টেশন তৈরী করা) প্রেজেন্টেশন তৈরীর সাধারণ নিয়মাবলী; বিভিন্ন রকম মাস্টার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা; সাধারণ এবং ব্যাখ্যামূলক এনিমেশন যুক্ত করার কৌশল; বাইরের ফাইল, ছবি ইত্যাদির লিংক তৈরী করা; প্রেজেন্টেশনের মধ্যেই বিশেষ কোন পৃষ্ঠায় যাওয়ার লিংক তৈরী
দুপুর ১২:৩০ - দুপুর ২:০০
মধ্যাহ্ন বিরতি
দুপুর ২:০০ - বিকাল ৪:৩০
GIMP: গিম্প দিয়ে সহজ ছবি এডিটিং: মেনু ও ফাংশনগুলোর পরিচিতি; ছবির উজ্জ্বলতা ঠিক করা; নেটে আপলোড করার আগে ছবির সাইজ কমানো; স্ক্যান করা ছবি থেকে অনাকাঙ্খিত ব্যাকগ্রাউন্ড (রং) বাদ দেয়া; ছবি থেকে অনাকাঙ্খিত বস্তু বাদ দেয়া; স্ক্রীনশট নেয়া; ছবি কাটাকুটি করে নতুন ছবি বানানো; সাদাকালো ছবিকে রঙিন করা; খুব সাধারণ এনিমেশন বানানো, ডকুমেন্টে ব্যবহারের জন্য ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ছবি বানানো
LibreCAD (2D ইঞ্জিনিয়ারিং ড্রইং): লিব্রে ক্যাড পরিচিতি, ইতিহাস; বেসিক ড্রইং মেনু পরিচিতি; লাইন, বৃত্ত, প্যারাবোলা, অংকন; লেয়ার; লাইনের পুরুত্ব, প্যাটার্ন; প্রিন্টিং; যে কোন জায়গা থেকে প্রিন্ট উপযোগী পিডিএফ ডকুমেন্ট তৈরী করা; মাপজোক সহ বাড়ির ড্রইং; স্ট্রাকচারাল ড্রইং; অটোক্যাডের ড্রইং লিব্রে ক্যাডে দেখা ও এডিট করা
বিকাল ৪:৩০ - বিকাল ৪:৫০
চা-বিরতি
বিকাল ৪:৫০ - বিকাল ৫:২০
প্রশ্নোত্তর পর্ব
বিকাল ৫:২০ - বিকাল ৫:৫০
মানযাচাই পরীক্ষা

প্রশিক্ষক:
ড. মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান (শামীম)
সহযোগী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রেসিডেন্সী ইউনিভার্সিটি
এবং, তথ্য ও গবেষণা সচিব, ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ


নিবন্ধন (রেজিস্ট্রেশন):
ড. মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান, (০১৭৩১ ২১৬ ৪৮৬)
কক্ষ নং ৫২৩, গুলশান ক্যাম্পাস, ১১-এ, রোড-৯২, গুলশান-২, ঢাকা-১২১২
এছাড়া বনানী ক্যাম্পাসের ECE অফিসের মোঃ ইকবাল হোসেনের কাছেও প্রাথমিক নিবন্ধন করা যাবে।

নিবন্ধন করার জন্য নিম্নলিখিত তথ্যগুলো সহ টাকা জমা দিতে হবে:
(সবগুলো ফিল্ডই যে দিতে হবে এমন কোন বাধ্যবাধকতা নাই)
1. Name:
2. Date of Birth:
3. Sex: Male/Female
4. Address:
5. Country:
6. Email:
7. Phone:
8. Mobile:
9. SMS Number:
10. Education:
11. Computer Skills:
12. Designation:
13. Organization:
14. Presidency ID: (শুধুমাত্র যদি প্রেসিডেন্সীর ছাত্র হয় তাহলে এটা দিতে হবে, নতুবা এটা দেয়ার দরকার নাই)


এই প্রশিক্ষণ চাহিদার পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ পর শুক্র কিংবা শনিবারে আবার আয়োজন করা যাবে।

সম্পুরক তথ্য:
বিস্ময়কর ফ্রী এবং মুক্তসোর্স অফিস সফটওয়্যার ওপেন অফিস দিয়ে অন্য বাণিজ্যিক অফিস সফটওয়্যারের সমস্ত কাজই সহজে করা যায়। পাইরেসি এড়িয়ে খরচ বাঁচানোর জন্য এখন ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসগুলোও ওপেন অফিস ব্যবহারে আগ্রহী হচ্ছে এবং দক্ষ কর্মী খুঁজছে। ব্যক্তিগত বা বাণিজ্যিক ব্যবহারের জন্য সফটওয়্যারটি উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকের উপযোগী ইনস্টলার ফাইল আকারে ডাউনলোড করা যায়।
[ মাইক্রোসফট অফিস প্রফেশনাল ভার্সনের দাম ৫০০ ডলার, যার ফ্রী বিকল্প ওপেন/লিব্রে অফিস। ফ্রী গিম্প দিয়ে সাধারণ ব্যবহারকারীর ফটোশপের (দামঃ ৬৯৯ ডলার) প্রায় সব কাজই করা যায়। লিব্রে ক্যাড/কিউ ক্যাড (2D) দিয়ে অটোক্যাডের (দামঃ ৩৯৯৫ ডলার) মত কাজ করা যায়।]   Microsoft Office 2010 Price List India
[২০১৩ সাল হতে TRIPS চুক্তির আওতায় সফটওয়্যার আইনসংগতভাবে কিনে ব্যবহার করতে আরও কড়াকড়ি আরোপ করা হবে।]

অতিরিক্ত তথ্য:
উপযুক্ত প্রশিক্ষণের সুবিধা না থাকাতে অনেকেই ভয়ে পাইরেসীর লজ্জা ও শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতার দিকে এগোতে চান না। আবার প্রশিক্ষিত জনবল না থাকাতে কর্পোরেট লেভেলেও এই ধরণের ওপেন সোর্স প্রোগ্রামগুলো আগ্রহ থাকা সত্বেও চালু করতে পারে না। তাই আনুষ্ঠানিক সার্টিফিকেশন কোর্স দরকার ছিল।
এছাড়া এই প্রশিক্ষণ কর্মসূচী থেকে ওভারহেড খরচ, ল্যাব ব্যবহারের খরচ করার পর ফাউন্ডেশনের জন্য কিছুটা ফান্ড সংগ্রহ করা যাবে বলে আমরা আশাবাদী, যা পরবর্তী সচেতনতামূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে কারো মুখাপেক্ষী করে রাখবে না। একেকটা বড় ব্যানার তৈরী করতেই (প্রিন্ট) কয়েক হাজার করে টাকা লাগে যা নিজেদের পকেট থেকে বার বার সংগ্রহ করা কষ্টকর।
আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এরকম আনুষ্ঠানিক প্রশিক্ষণের জন্য অনেকেই খোঁজ খবর নেয়, আগ্রহ প্রকাশ করে। তাই এটা এবার শুরু করবো বলেই ঠিক করলাম। খরচ কমানোর জন্য প্রশিক্ষণটা প্রেসিডেন্সী ইউনিভার্সিটির অধীনে সার্টিফিকেট কোর্স হিসেবে করতে হল। নতুবা শুধু ল্যাব ভাড়া বাবদ দিনে ১০ হাজার টাকা দিতে হত। আমি প্রেসিডেন্সীর ফ্যাকাল্টি বলে এখন সেই তুলনায় অনেক কম খরচে আয়োজন করা যাচ্ছে। নতুবা ফী ১৫০০ টাকা ধার্য করতে হত।
উল্লেখ্য যে এই কোর্সটা সাধারণ চাকুরীজীবি এবং ছাত্রদের চাহিদার কথা মাথায় রেখে পরিকল্পনা সাজানো হয়েছে। যাঁরা প্রশিক্ষণ নিতে আসবেন তাঁরা অন্ততপক্ষে কম্পিউটারের বেসিক কাজগুলো (ইনস্টল, অন/অফ, অফিস সফটওয়্যার ব্যবহার করে লেখালেখি) করতে পারেন বলে ধরে নেয়া হচ্ছে, এবং এই প্রশিক্ষণে একটু উন্নততর ডকুমেন্টেশন টেকনিকগুলো শিখানোর চেষ্টা করবো।

প্রশিক্ষণ বিষয়ে আরও বিস্তারিত তথ্য:
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (www.fossbd.org)
লোমানী জেবী জোয়ারদার, প্রশিক্ষণ সমন্বয়কারী: ০২-৯০১ ৫৮১৬, ০১৬৭৮ ৬১৩ ৩৭১
জেড এম মেহেদী হাসান (মেহেদী), সভাপতি: ০১৬৭৮ ৭০২ ৫৩৩

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১২

বেয়াড়া ল্যাপটপে উত্তেজনাময় হাতুড়ে টেকিগিরির বিরক্তিকর রকম লম্বা কাহিনী

আজকে (১৫-ফেব্রুয়ারী-২০১২) চরম একটা কাজ করলাম। সেইটা বলার আগে একটু পুরানা কাসুন্দি ঘেটে নেই, নাহলে এই কাজটা চরম কাজ হইলো কিভাবে সেটা পুরাপুরি বোঝা যাবে না।

১.
আমার ল্যাপটপের নাম হল  NEC Lavie। কামলা খাটানোর সুবিধার্থে আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে আমার জাপানি প্রফেসর কিনে দিয়েছিলো এটা। ফলে যথারীতি এটা একটা জাপানি ল্যাপটপ, যার অপারেটিং সিস্টেম হল জাপানি উইন্ডোজ, সাথে জাপানি মাইক্রোসফট অফিস সহ বিবিধ সফটওয়্যার যার বেশিরভাগই আমি কখনো ব্যবহার করতে পারিনি। সবচেয়ে ভয়ংকর বিষয় ছিল এই সিস্টেমের জাপানিকে ইংলিশ করা যায়না। অতি কষ্টে এবং ঠেকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা'র জাপানি ক্যারেকটার (কাঞ্জি) চিনে রেখেছিলাম, তাই বায়োসটার ভাষা পরিবর্তন করে ইংলিশ করতে পেরেছিলাম, কিন্তু অপারেটিং সিস্টেমে নো-চান্স। দেশে থাকার সময়ে পাইরেটেড উইন্ডোজ চালানোর অভিজ্ঞতা থাকার ফলে মোটামুটি আন্দাজে ভর করে এটা চালিয়ে নিতাম --- আর এতে আমার প্রফেসর ম্যালা খুশি হয়েছিলো বলে মনে হয়েছিলো --- বলতো তুমি তো জাপানি সিস্টেম চালাচ্ছ দারুনভাবে; তবে আমি বুঝতাম এটার কষ্ট। ইংলিশ ফায়ারফক্স, ওপেন অফিস, গিম্প ইত্যাদি সফটওয়্যার (ফ্রী) তখন কিছুটা উদ্ধার করেছিলো আমাকে।

তবে ভাষাজনিত সমস্যা থাকলেও এটার মধ্যে নানান রকম কেরামতি ছিলো\আছে। এটাকে হোম এন্টারটেইনমেন্ট মেশিন হিসেবে ডিজাইন করা হয়েছিলো। তাই এটার সাথে একটা ডকিং পোর্ট/ফ্রেম দিয়েছিলো, যেটাতে ল্যাপিটাকে লাগালে সেটা রনপা লাগানো মানুষের মত উঁচু হয়ে যেত। ডকিং পোর্টটা ছবির স্ট্যান্ডের মত হেলান দিয়ে রাখা যায়, এর মধ্যে আবার বেশ ভাল স্পিকারও আছে। আর দুর থেকে এটাকে চালানোর জন্য আছে একটা বিরাট লম্বা রিমোট কন্ট্রোলার (টিভির রিমোটের মত), যা দিয়ে ডিভিডি চালানোর সমস্ত বিষয় আরামে নিয়ন্ত্রন করা যায়।

ইন্টেল সেন্ট্রিনো মোবাইল টেকনোলজির প্রসেসর (১.২ গিগাহার্জ), ৫১২ মেগা র‍্যাম, আর ১২ ইঞ্চি ওয়াইড স্ক্রিনের এই মেশিনটা সেই সময়ের হিসেবে বেশ ভাল মেশিনই ছিল বলা চলে। পড়া শেষ করে দেশে আসার পর আমার বউ এবং মাঝে মাঝে আমি এটা দিয়ে ধুমসে ডিভিডি দেখতাম।

২.
তবে সুখের দিন বেশি স্থায়ী হল না। এক দিন সন্ধ্যায় এটার স্ক্রিন ইন্তেকাল করলো। এটার ভিডিও আউটপুট থেকে ডেস্কটপের সাথে ব্যবহার করা মনিটর লাগিয়ে দিলে এটা দিব্যি চলছে দেখা যেত। তাই চিকিৎসার জন্য এটাকে অতি সত্বর ডাক্তার দেখানো হল। ছোট ভাইয়ের বন্ধুর কম্পিউটারের ব্যবসা - ওর পরামর্শে এটাকে গুলশান-২ এ ইব্রাহিম টেকনোলজি নামক দোকানে এক কামেল কারিগরের কাছে নিয়ে যাওয়া হল। কিন্তু বাংলাদেশে এই অপ্রচলিত মডেলের জিনিষ তো নাই, তাই এর উপযুক্ত পার্টসও নাই। তারপরেও তিনি এটাকে সুস্থ করার চেষ্টা করলেন। আমার সামনেই মনিটরের সামনের প্যানেল খুঁচিয়ে তুলে অপারেশন শুরু করলেন। ওখানকার আই.সি টাকে খুলে সেটার কাছাকাছি মাপের আরেকটা আই.সি ঝালাই করে লাগালেন। কিন্তু এতে মেশিনটায় ভুতে ধরা রোগীর মত নিজে নিজে পাওয়ার আসা যাওয়া করতে থাকলো। ভয়ে বেচারা রোগী ছেড়ে দিলেন - আর আমাকে বললেন এটার ইনপুট আউটপুট ডিভাইসও নষ্ট হয়েছে। আমি আর কী করা ... ওটাকে নিয়ে বাসায় আসলাম।

ব্যর্থ চিকিৎসা নিয়ে এখন ওটা মনিটরে লাগিয়েও কাজ করার উপায় থাকলো না। ফলে ছোট ভাইয়ের বন্ধু বললো: ভাইয়া এক কাজ করি, এটার সিডি ড্রাইভ আর হার্ডডিস্ককে পোর্টেবল কেসিং লাগিয়ে পোর্টেবল করে দেই - অন্তত ওগুলো ব্যবহার করতে পারবেন। তা-ই করা হল। হার্ডডিস্কটা দেখি আবার SSD বা সলিড স্টেট ড্রাইভ, অর্থাৎ কোন ঘূর্ণনশীল ডিস্ক না বরং পেনড্রাইভের মত কারবার --- এই রকম একটা সলিড স্টেট ড্রাইভ দিয়ে পুরাদস্তর কম্পিউটারের মূল হার্ডডিস্ক হতে পারে তা আগে কখনো জানতাম না - জাপানিদের কাজ কারবারই আলাদা। আবার ডিভিডি রাইটার ড্রাইভটার কোন ট্রে নাই, এটা স্লট টাইপ স্লিম একটা জিনিষ। বাজারে দেখেছি, এগুলোর দাম ট্রেওয়ালাগুলোর চেয়ে প্রায় দ্বিগুন! -- ইশ্ সেনসেই ভাল জিনিষ কিনে দিয়েছিলেন, শুধু যদি এটা ইংলিশ হত!!

৩.
দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। এভাবে প্রায় বছর খানেক পর, সেই ছোট বন্ধু খবর দিল যে, ভাইয়া ওটার পার্টস এবার পাওয়া যেতে পারে, এবার আরেকবার চান্স নিয়ে দেখি। এবার অবশ্য অপারেশনের সময় সামনে থাকার রিস্ক নেই নাই। কিন্তু ল্যাপিটা সুস্থ হয়ে বাসায় ফিরল। খরচও খুব একটা বেশি লাগে নাই। তবে ইতিমধ্যে পোর্টেবল হিসেবে ঘুরাঘুরি করার সময় ডিভিডি রাইটার দুই এক বার মেঝেতে লাফিয়ে নেমেছিলো, এবং এতে এর সুন্দর চেহারা এবং কর্মশক্তি হ্রাস পেয়েছিলো। ল্যাপিতে লাগানোর পর দেখি এটা দিয়ে আর বুটেবল সিডি থেকে মেশিন বুট করাতেই পারি না। ঘাড়ে সিকিউরিটির রিস্ক এবং সেজন্য লিনাক্সের ভুত স্থায়ী আসন পেয়েছে -- তাই লিনাক্স ইনস্টলের জন্য চেষ্টার অন্ত নাই। কারণ লিনাক্স ছাড়া এটার উইন্ডোজ এক্সপি দিয়ে এই অরক্ষিত দেশে নেট কানেক্ট হয়ে আমার এ্যাত কষ্টের সব ডেটা আর অরিজিনাল সফটওয়্যারগুলো হারানোর ইচ্ছা ছিল না। জাপানে এটার এন্টিভাইরাসের লাইসেন্স ঠিক ছিল, আর ইউনিভার্সিটির সার্ভারও অনেক রকম ফায়ারওয়াল দিয়ে সুরক্ষিত ছিল।

সমস্যা হল সিডি\ডিভিডি ড্রাইভ কাজ না করুক, ইউএসবি ড্রাইভ থেকেও এটাকে বুট করাতে পারি নাই। এটার ইস্পেশাল বায়োসে সেই অপশন নাই। ঠিক করলাম বায়োস আপডেট করবো ..... কিন্তু কিসের কী! এর বায়োসের ভার্সন পুরাপুরি এলিয়েন .... গুগল মামাও কিচ্ছু কইতে পারে না। কাজেই বায়োস আপডেটের প্রজেক্টও ফেইল। এর মধ্যে আকীক নামের এক লিনাক্স পাগল (আসলে ভাল ছেলে) বললো উপায় আছে ভাইয়া, Plop ব্যবহার করেন। কিন্তু প্লপ আবার কী জিনিষ -- গুগলে গুতাগুতি , ঘুটাঘুটি করে তেমন একটা সুবিধা করতে পারলাম না। আর বেশি ঘুটাঘুটির সময়ও পাচ্ছিলাম না। এটার কথা ভুলতেই বসেছিলাম।

৪.
অন্য সব দিকের মতই এই আইটি বা কম্পিউটারের বিষয়টাতে অনেকদিন ধরেই কোনরকম ঘাটাঘাটি বা চ্যালেঞ্জ নাই। নাই কোন ভাইরাসের ঝামেলা, নাই কোন টেনশন - এক্কেবারে ম্যাড়মেড়ে লাইফ! তবে কথায় আছে যে, সুখে থাকতে ভুতে কিলায়। আমারও তাই হয়েছে হয়তো, ভাবলাম অফিসের ডেস্কটপটাতে আরেকটা অপারেটিং সিস্টেম রাখি পাশাপাশি। কারণ দেড় বছর ধরে ঝামেলাহীন উবুন্টুর এই ভার্সনের চেহারা দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছিলাম। ছয় মাস পরপর (এপ্রিল আর অক্টোবরে) উবুন্টুর নতুন ভার্সন বের হলেও আমি দুই বছর পর পর সিস্টেম আপগ্রেড করে নতুন লং টার্ম সাপোর্ট ভার্সন লাগানোর পক্ষে। কিন্তু এবার উবুন্টুর নতুন ভার্সনে সম্পুর্ণ নতুন লুক দিয়েছে বলে ভাবছিলাম এই বয়সে অত পরিবর্তনের উত্তেজনা সহ্য হবে না। আমার পুরাতন লুকই ভাল লাগে। এদিকে লিনাক্স মিন্ট দেখতে ভাল হলেও উবুন্টুর চেয়ে একটু বেশি ভারী। মিন্টের ডেবিয়ান এডিশন বের হয়েছে, যা উবুন্টুর বদলে সরাসরি ডেবিয়ানের উপর ভিত্তি করে বানানো ---- তবে চেহারা একই রয়েছে। এই ভার্সনটা নাকি রোলিং ডিস্ট্রো, অর্থাৎ কখনই নতুন ভার্সনে যাওয়ার জন্য সিস্টেম ইনস্টল করে আপগ্রেড করতে হবে না, বরং এটা নিয়মিত আপডেট আপগ্রেড হতে থাকবে।

ওহ্ এই বিষয়টা বেশ ভাল মনে হল। কারণ নতুন ভার্সন ইনস্টল করলে সেটাকে আবার নিজের মত করে সাজিয়ে নিতে সময় লাগে। এছাড়া সিডি বা ডিভিডির সাথে থাকে না অথচ আমি ব্যবহার করি এমন সফটওয়্যারগুলোও (ক্যাড, পিডিএফ শাফলার ইত্যাদি) আবার নতুন করে ইনস্টল করা লাগে। রোলিং ভার্সনে এই ঝামেলাটুকু এড়ানো যাবে মনে হল। আর খুলনার জাহিদ সুমন ভাই ইমেইলে জানালেন তার অফিসের কয়েকটা পিসি এই সিস্টেম দিয়ে বেশ ভাল চলছে - এটা মূল মিন্টের চেয়ে হালকা। তাই দিলাম ডাউনলোড (লিনাক্স মিন্ট ডেবিয়ান এডিশন = lmde)। ১.২ গিগা ডাউনলোডের লোডটা অফিসের নেটের উপর চাপিয়ে দিলাম (হিঃ হিঃ)। ডাউনলোড হওয়ার পর সেটাকে আমার মাল্টিবুট ইউএসবি ড্রাইভে যোগ করে নিলাম।

৫.
১৩ই ফেব্রুয়ারী আমার অফিসের ডেস্কটপটা সেই ইউ এস বি দিয়ে বুট করে দেখলাম ..... দারুন। আসলেই দেখি এটা মেমরি খায় কম। বাসার ৫১২ মেগা র‍্যামের ডেস্কটপও এটা দিয়ে বুট করে দেখলাম .... ভাল চলছে। এমন সময় মাথায় ভুত চাপলো ... সুখে থাকলে যেই ভুত কিলায়, এইটা সেই ভুত। অবশ্য ভুত চাপার সাথে এইটার জটিল সম্পর্ক আছে। কাহিনী হইলো, আমি যখন মাল্টিবুট ইউএসবিটা এটা(lmde) দিয়ে ঠিক করছিলাম তখন মাল্টিবুট করার সফটওয়্যারটার (নাম multisystem) বিভিন্ন মেনুগুলো খুলে খুলে দেখছিলাম - আরো কত কী অপশন আছে! ওখানেই একটা অপশনে এই ভুতটা লুকিয়ে ছিল!! অপশনটায় লেখা ছিল "আসুন প্লপ ইনস্টল করি" (ইংরেজিতে)।

কৌতুহল খারাপ জিনিষ; এই ভয়ংকর প্রবৃত্তিটা (কৌতুহল) আমাকে ঐ অপশনে ক্লিক করিয়ে ফেললো। না না ..... এটা প্লপ ইনস্টল করতে পারে নাই, বরং বললো - ঠিক আছে এখন প্রথমে প্লপ ডাউনলোড করি। কিন্তু বললেই তো আর হল না, আমার অফিসের সার্ভারে কেরামতি করা আছে - সরাসরি ডাউনলোড করা যায়, কিন্তু অন্য সফটওয়্যার কাউকে ডেকে ডাউনলোড হতে বললে করতে দেয় না (সিকিউরিটির জন্য এমন করা মনে হয়)। কাজেই ডাউনলোড হল না, কিন্তু এটার ভুত স্বয়ংক্রিয়ভাবে ব্রাউজার খুলে আমাকে প্লপের ওয়েবসাইটেও নিয়ে গেল।

ডাউনলোড হচ্ছেনা বলে ছেড়ে দিলেই হতো কিন্তু আমি ভুতের আছড় পরা লোকের মত ওখান থেকে সরাসরি প্লপ ডাউনলোড করলাম। তারপর অনলাইনে ওটার ডকুমেন্টেশন খুলে বায়োসে ইউএসবি বুট সাপোর্ট না থাকলে উইন্ডোজ থেকেই সেটা কিভাবে আনানো যায় সেটা পড়লাম। এই উইন্ডোজের ব্যাপারটা মাথায় আসার কারণ ল্যাপটপটা অফিসে আমার টেবিলেই রাখা ছিল। বাসার টেবিলে পড়ে থেকে থেকে ধুলা জমে যাওয়া এটা আমার অফিসের টেবিলে আসার পেছনেও আরেকটা ছোট কাহিনী আছে।

আগামী মাসের ৩ তারিখে একটা এক দিন ব্যাপী সার্টিফিকেট কোর্স  অফার করেছি যেটাতে লিব্রে অফিস, লিব্রে ক্যাড আর গিম্প দিয়ে ছাত্র বা সাধারণ চাকুরীজীবিদের দৈনন্দিন কাজ করার উন্নততর টেকনিকগুলো শিখিয়ে দেব। এই ফ্রী সফটওয়্যারগুলোর আবার উইন্ডোজ ভার্সনও পাওয়া যায়। আমি নিশ্চিত যে প্রশিক্ষণ নেয়ার পর প্রশিক্ষণার্থীরা এগুলো বাসায় চালিয়ে দেখতে চাইবে। লিনাক্স চালালে তো কথাই নাই - এগুলো প্রায় সবই বিল্ট ইন থাকে, উইন্ডোজ হলে যেন ডাউনলোড না করেই আমার কাছ থেকে কপি করে নিতে পারে সেজন্য এগুলোর উইন্ডোজ ভার্সন ডাউনলোড করে রাখলাম। ল্যাপটপটাতে উইন্ডোজে ওপেন অফিসের পুরাতন ভার্সন ছিল - এটাতে মাইক্রোসফট অফিস লাইসেন্স করা কপি হলেও জাপানি ভাষার ইন্টারফেস, তাই বাধ্য হয়ে ওপেন অফিস (ইংরেজিতে) ব্যবহার করতাম। তাই ভেবেছিলাম, লিব্রে অফিসের সর্বশেষ ভার্সনটা ঐ ওপেন অফিসের বদলে ইনস্টল করা দরকার। তাছাড়া লিব্রে ক্যাডের উইন্ডোজ ভার্সনও এর আগে চালিয়ে দেখার সুযোগ হয়নি, সেটাও চালিয়ে দেখা দরকার। এসব কাজ বাসায় করা মুশকিল, মেয়ে এসে বাপের সম্পত্তি পেয়ে যা খুশি তাই করার চেষ্টা চালাতে পারে - তাই ঐ ল্যাপটপটা অফিসে নিয়ে এসেছিলাম।

৬.
ল্যাপটপ রাখা ছিল চোখের সামনেই টেবিলে; ঐদিকে প্লপের ডকুমেন্টেশন পড়ে বুঝলাম প্রথমে ডাউনলোড করা ফাইলটা এক্সট্রাক্ট করে সেখানকার একটা নির্দিষ্ট ব্যাচ ফাইল চালালেই মাস্টার বুট রেকর্ড নামক সুরক্ষিত জায়গায় প্লপ ইনস্টল হয়ে যাবে, তখন বুট করার সময় ইউএসবি ব্যবহার করার অপশন দেখাবে। দিলাম ব্যাচ ফাইলে এক ক্লিক -- "এটা একটা কঠিন অপারেশন, ক্ষয়ক্ষতি হলে দায় দায়িত্ব নিতে পারবো না' -- এমন একটা মেসেজ আসলো। তাই এটা না করে বরং চেক করে দেখলাম এই ল্যাপটপে এমন কী ফাইল আছে যার ব্যাকআপ কপি রাখি নাই অন্য কোথাও। খুঁজে খুঁজে বুলেট ট্রেনে বসে ক্যামেরায় রেকর্ড করা কয়েকটা পুরাতন ভিডিও পাইলাম - যার ব্যাকআপ রাখা হয় নাই বলে মনে হল। ওগুলো পেনড্রাইভে ভরে নিলাম প্রথমে। জীবনের রিস্ক নিয়ে ডাক্তারদের বন্ডে সই করে এসেছি কত, এই কম্পুর জীবন তো আর তার চেয়ে বেশি দামী না --- তাই এরপর প্লপ ইনস্টলারকে দিলাম ওক্কে। ব্যাস ইনস্টল হয়ে গেল।

এরপর ল্যাপি চালু হলে দেখি কথামত উইন্ডোজ আর প্লপ দুইটা অপশন এসেছে। প্লপ সিলেক্ট করার পর আবার বলে - এবার আসল ইনস্টল হবে। ইনস্টল করতে হলে ১ চাপুন, হ্যান করলে ২ চাপুন, ত্যান করলে ৩ চাপুন, ... ... .... বের হয়ে যেতে চাইলে ৯ চাপুন। এখানেও ব্যাপারগুলো কমন পড়লো .... কারণ কোন জরুরী জায়গায় ফোন করলেই এরকম কথা শুনায় - দিলাম ১। এবার, আপনি ভুল নাম্বারে  ডায়াল করেছেন, কিংবা এই নম্বরটি খালি আছে -- এরকম কিছু হল না, সত্যিই ইনস্টল হয়ে গেল। তারপর ঐ মেনুতে ঢুকতে সম্ভবত Esc চাপলাম। আহ্ কি শান্তি --- ইউ এস বি থেকে বুট করার অপশন দেখা যাচ্ছে।

৭.
শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ ঐ অপশন দেয়ার পর মেসেজ আসলো ১নং পোর্টে মাউস আর ৩ নং পোর্টে ইউএসবি ড্রাইভ পেয়েছি -- তারপর সব খামোশ ... হ্যাং। উফ্ এ কি জ্বালা! আচ্ছা ঠিকাছে: মাউস বাবাজী অফ যাও, আর ইউএসবি বাবাজি আপনি ১ নং পোর্টে আসেন .... রিস্টার্ট -- নাহ্ তা-ও হল না। আবার অফিসের পিসি থেকে গুগলে গুতাগুতি ... সার্চ দ্যা খোঁজ = প্লপ কাজ করছে না --- দেখি আরও আদমের এই সমস্যা হয়েছিলো। বিভিন্ন রকম সমাধান/অপশন - শিফট চেপে ধরে করুন, অল্টার কী চেপে ধরে করুন -- ফোরামে উত্তর আসে হচ্ছে না হচ্ছে না .... তাহলে এই নতুন ইনস্টলারটা বানালাম -- ডাউনলোড করে দেখেন এটাতে কাজ হয় কি না। ফোরামে তাদের বিশাল সব আলাপ সালাপগুলো পড়াশোনা করে একটু বেদিশা হয়ে গেলাম। ভুতের আছড় ছুটার মত অবস্থায় পৌঁছে গেলাম। কিন্তু এ্যাতদুর এসে চ্যালেঞ্জে হেরে যাব? হঠাৎ প্রায় ভৌতিকভাবেই কিছু না ভেবে Shift চেপে ইউএসবি থেকে বুট করুন‌-এ দিলাম এন্টার। বাহ্ .... এইবার এইবার খুকু চোখ খুললো। ইউএসবি থেকে সুন্দর বুট করলো। নপিক্স চালালাম, মিন্ট ডেবিয়ান চালালাম - শান্তি শান্তি। সবে তো যুদ্ধের প্রথম পর্যায়ের ফলাফল পেলাম .... লক্ষ্য এখনও বেশ দুরে।

৮.
এবার শুরু হল ফাইনাল ঘর গুছানোর পালা। উইন্ডোজ চালু করে সি ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করতে দিলাম। এটাতে অনেক সময় লাগবে, তাই ওটা করতে দিয়ে অন্য কাজ করতে লাগলাম। সব শেষ হতে হতে সন্ধা পেরিয়ে গেল। সব গুটিয়ে বাসায় চলে আসলাম। রাতে সব শান্ত হয়ে ঘুমিয়ে পড়লে মূল অপারেশনে বসলাম। ইউএসবি থেকে বুট করলাম তারপর একটু দুশ্চিন্তা নিয়েই ইনস্টল বোতামে চেপে দিলাম। এর আগে প্রচুর সংখ্যক বার লিনাক্স ইনস্টল করেছি। এমনকি আমার নেটবুক এবং ক্লাসরুমের দুর্বল পিসি কয়েকটিতে ডেবিয়ান ভিত্তিক নপিক্সও সফলভাবে ইনস্টল করেছি এবং চালাচ্ছি। কিন্তু ডেবিয়ান মিন্ট ইনস্টলেশনের যেই টিউটোরিয়াল দেখেছিলাম সেটাতে বুট সেক্টর আলাদা একটা ৫১২মেবা পার্টিশন করে রেখেছিল। আমার তেমন কোনো ইচ্ছা ছিল না। যা হোক ইনস্টলেশনের ডিস্ক পার্টিশন পর্যায়ে এসে সি ড্রাইভের ডেটা সহ সেখানে আরও কয়েক গিগা জায়গা ছেড়ে দিয়েও সেখান থেকে প্রায় ২৯ গিগা জায়গা আলাদা করতে পারলাম। তারপর যেই না সেখানে নতুন পার্টিশন বানাতে বলি, ব্যাটা বলে আমার নাকি ৪টা প্রাইমারী পার্টিশন ইতিমধ্যেই আছে, দরকার হলে একটা মুছে তারপর সেটাকে এক্সটেন্ডেড পার্টিশন বানিয়ে তার ভেতরে যত খুশি পার্টিশন বানানো যাবে।

ভাল করে খেয়াল করে দেখলাম কথা তো সত্যি, আসলেই ৪টা পার্টিশন যা আগে খেয়াল করি নাই ---- উইন্ডোজ থেকে একটাই পার্টিশন দেখায়, বাকিগুলো লুকানো থাকে। আর আগে থেকেই ৪ পার্টিশনের ফ্যাকড়াটা জানা ছিল। প্রথমে সি ড্রাইভ ৩১ গিগা - উইন্ডোজ এক্সপি, তার পাশে ফাঁকা করা ২৯ গিগা (আনএলোকেটেড), এর পাশে ২ গিগার ইনস্ট্যান্ট ফ্ল্যাগ দেয়া একটা ড্রাইভ, এরপর ৭ গিগার একটা ড্রাইভ আর সর্বশেষে  ১১ গিগা NEC-Restore। শেষের ড্রাইভটা দেখে বুঝলাম সেটাতে অরিজিনাল অপারেটিং সিস্টেমের ব্যাকআপ, যা অরিজিনাল ডিভিডি দেয়ার বদলে এভাবে দিয়ে থাকে -- অত দামী জিনিষ মোছার প্রশ্নই ওঠে না। মাঝের ২ গিগার ড্রাইভটাতে হোম এন্টারটেইনমেন্ট সিস্টেমের অপারেটিং সিস্টেম রাখা - যা এই ল্যাপটপের নিজস্ব বৈশিষ্ট --- এটার কারণেই বন্ধ ল্যাপির ড্রাইভে মিডিয়া সিডি ঢুকালে উইন্ডোজ চালু না করেই ওগুলো চালাতে পারে এবং ইন্টারফেস আসে। এইটাও মুছলে আর কোথাও পাব না। বাকী রইলো ৭ গিগার ড্রাইভটা। ইনস্টলার থেকে বের হয়ে গিয়ে ব্রাউজারে ওটা খুলে দেখলাম ওতে কয়েকটা ফোল্ডার আছে যা দেখে মনে হচ্ছে এটা দিয়ে সিস্টেম ব্যাকআপ নেয় বা রিস্টোর করে। এটা আসলেই আমার কখনো কাজে লাগেনি। তাই এটাই মুছে দেয়ার সিদ্ধান্ত নিলাম।

৯.
ইনস্টলারে না ঢুকে জিপার্টেড নামক পার্টিশনার দিয়ে এই কাজটা সহজেই করলাম। জিপার্টেড মিন্টের লাইভ ডিভিডিতে দেয়াই থাকে। এখন আমার ডিস্কের অবস্থা হল: ৩১ গিগা উইন্ডোজ - ২৯ গিগা ফাঁকা - ২ গিগা ইনস্ট্যান্ট - ৭ গিগা ফাঁকা - ১১ গিগা রিস্টোর। ফাঁকা জায়গা দুইটার মাঝখানে কাবাব মে হাড্ডি হয়ে ইনস্ট্যান্ড ড্রাইভ। এখন তিনটা প্রাইমারী ড্রাইভের পর আমি শুধু একটা এক্সটেন্ডেড বানাতে পারবো -- তাই ফাঁকা জায়গাগুলো একসাথে থাকা দরকার।

এই সময় মনে পড়লো যেভাবে সি ড্রাইভ রিসাইজ করেছি সেই মেনু আইটেমটা আসলে "রিসাইজ/মুভ পার্টিশন" লেখা। তাহলে এটা দিয়ে নিশ্চয়ই মাঝের কাবাবমে হাড্ডি পার্টিশনটাকে এক পাশে সরিয়ে ফেলা যাবে। এইনা ভেবে আমি ওটা সিলেক্ট করে সেই কমান্ড দিলাম, তারপর গ্রাফিকালি ড্রাইভটাকে মাউস দিয়ে ধরে টেনে ফাঁকা জায়গার ডান পাশে নিয়ে আসলাম। এতে এর বামে ২৯+১১ = ৪০ গিগার মত জায়গা একসাথে হল। সেখানে পুরা অংশ নিয়ে প্রথমে একটা এক্সটেন্ডেড পার্টিশন বানালাম। তারপর এর ভেতরে একে একে ১১ গিগা সিস্টেমের জন্য ১ গিগা সোয়াপ ড্রাইভ আর বাকীটুকু হোম ড্রাইভ বানানোর জন্য বললাম। বলামাত্রই কিন্তু এখানে কাজ হয় না। সব বলার পর আবার কনফার্ম করতে হয়। তাই সব ফরমায়েশগুলো দেয়ার পর সেটাকে কাজে পরিণত করতে বললাম। সাথে সাথে প্রথম হাড্ডি ড্রাইভটাকে সরানো শুরু করলো। শুরু করলো তো করলো .... কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এদিকে আমার তো খারাপ লাগা শুরু হয়ে গেছে -- ড্রাইভের ইস্পেশাল সিস্টেমটা মনে হয় মারা পড়লো। ডেটা সহই সরাতে পারবে নাকি খালি ড্রাইভ সরাবে - ডেটা কি গোল্লায় যাবে? টেনশনে ডেস্কটপে গুগল করা শুরু করলাম  ---(সার্চ দ্যা খোঁজ =) জিপার্টেড দিয়ে পার্টিশন মুভ করানো। সেখানে ডকুমেন্টেশনে দেখলাম এক হার্ডডিস্ক থেকে কপি করে একটা ড্রাইভ আরেক সেকেন্ডারি হার্ডডিস্কে সরিয়ে ফেলার টিউটোরিয়াল দিয়ে রেখেছে। একটু টেনশনও লাগে আবার মনে হয় নাহ কিচ্ছু নষ্ট হবে না .... এমন সময় ....

১০.
সামথিং ওয়েন্ট রং, অল টাস্কস কুড নট বি কমপ্লিটেড --- মেসেজ দিয়ে জিপার্টেড থেমে গেল। গ্রাফিকালি দেখাচ্ছে পার্টিশন সরে গেছে কিন্তু নতুন তিনটা ড্রাইভ তৈরী হয়নি। আমি সন্দেহ করলাম রোগী মারা গেছে - ওটা মৃতদেহ। তবুও সাহস করে ওর টাস্ক লিস্টটাকে খুলে দেখলাম --- ওখানে মুভ করার কাজটাকে তিনভাগে করেছে। প্রথমে ঐ পার্টিশনটাকে ফাঁকা জায়গার ডান প্রান্ত  পর্যন্ত বড় করেছে। তারপরের ধাপে এই বড় ড্রাইভের ডেটা বাম প্রান্ত থেকে অন্য দিকে বা ডান প্রান্তে কপি করে এনেছে, সবশেষে বাম প্রান্ত থেকে আগের সমান করে ড্রাইভটাকে ছোট করে ফেলেছে। সন্দেহ মিটানোর জন্য জিপার্টেড বন্ধ করে আবার চালু করলাম -- দেখাল যে ঠিকই ঐ ড্রাইভটা ডেটাসমেত সরে গিয়েছে আর ৪০ গিগা ফাঁকা জায়গা দেখাচ্ছে। সিরিয়াস রকম টেনশনটা মিলিয়ে গেল। যদিও কাজ এখনও শেষ হয়নি, তবে এর পরের কাজটুকু আগে অনেকবার অনেক জায়গায় করেছি ...

আবার ফাঁকা জায়গায় একটা এক্সটেন্ডেট পার্টিশন বানিয়ে সেটাকে আগের মত ভাগ করলাম, মানে করতে বললাম --- সুবোধ বালকের মত জিপার্টেড সেগুলো করে ফেললো। এবার একটু রিল্যাক্স ভাবেই জিপার্টেড বন্ধ করে আবার ইনস্টলার চালু করলাম এবং এবার শুধু পার্টিশনিং স্টেপে কোন ড্রাইভে সিস্টেম, কোনটা সোয়াপ (র‍্যামের সহায়ক) আর কোনটা হোম সেগুলো লেবেল দিয়ে দিতে হল। তারপর বাকিটুকু নিজে নিজেই হয়ে গেল। ইতিমধ্যেই রাত ৩টা পার হয়ে গেছে।

মেশিন রিস্টার্ট করে মন ভাল হয়ে গেল। প্রথমেই অতি পরিচিত GRUB আসলো। সেখানে লিনাক্সের পাশাপাশি অন্য তিনটা ড্রাইভে তিনটা সিস্টেমের লিংকও আছে। মিন্ট চালালাম, এক্সপি চালালাম, এন্টারটেইনমেন্ট সিস্টেম চালালাম সবই চললো, খালি সিস্টেম পুরা রিস্টোর করাটা চালাই নাই - ওটা আবার পুরা ডিস্ককে ক্রয় করার মত অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে -- থাক পাগলকে সাঁকো ঝাকানোর কথা মনে করিয়ে কী লাভ!

কাহিনী কিন্তু একটু বাকী আছে এখনও ...

১১.
আবার মিন্ট ডেবিয়ান চালালাম। সি ড্রাইভে রাখা সব ফাইল অক্ষত আছে দেখে একটু ভাল লাগলো, কারণ ডিফ্র্যাগমেন্ট করার সময় এক দুষ্টু ফাইল ক্লাস্টার সবার সাথে না থেকে বরং ফাঁকা জায়গা পেরিয়ে উল্টা মাথায় একা দাঁড়িয়ে ছিল -- ড্রাইভ রিসাইজ করে ছোটো করার সময় ওটা কাটা পরতে পারতো। কাটা পরেও থাকতে পারে -- কারণ ফাইলগুলো যে কোন ফাইল সেটা তো আর ডিফ্র্যাগমেন্টের গ্রাফিকাল রিপোর্ট দেখে বোঝা যায় না। ভাবলাম হার্ডডিস্কে থাকা ভিডিও চালিয়ে দেখি। ভিডিও চালিয়ে দেখা গেল -- কিন্তু শব্দ নাই। ল্যাপির স্পিকারেও নাই, বড় স্পিকারে দিলাম তা-ও নাই। আবার গুগলে খোঁজা খুঁজি। ---- এটাতেও দেখি আদমের অভাব নাই; আরও অনেকেই এটার মুখোমুখি হয়েছে। সেখানেও পরামর্শের ছড়াছড়ি। অনেকগুলো মাতব্বরী করলাম সেগুলো দেখে দেখে। প্রথম মাতব্বরী করার সময় যেই না sudo কমান্ড লিখেছি (এটা হল অ্যাডমিন প্রিভিলেজ) - সাথে সাথে মেসেজ আসলো " ইতিমধ্যে নিশ্চয়ই তুমি সিস্টেম এডমিনের কাছ থেকে ঘন্টাখানেকের লেকচার শুনে এসেছো। দেখ বাছা, তোমার হাতে এখন অনেক ক্ষমতা ... আর গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি।" রসিক ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো -- বেশ কিছুক্ষণ হো হো করে একা একাই হাসলাম।

যা হোক অনেক গুতাগুতি করেও সাউন্ড আসলো না। ভাবলাম ক্ষ্যামা দেই, কারণ বাইরে ফযরের আজান পড়তেছে। আবার ভাবি নাহ্ কোনো ড্রাইভার আপডেট করলে এটা ফিক্স হয়ে যাবে। যাই আপডেট করি।

নেটের কানেকশনটা ডেস্কটপ থেকে ছুটিয়ে নিয়ে ল্যাপিতে লাগালাম। আপডেট মেসেজও আসলো .... মোটামুটি ৫ বছরের বেশি সময় লিনাক্স চালাই, তাই ব্যাপারটায় নতুনত্বের কিছু নাই। দিলাম আপডেট। কিছুক্ষন পর দেখি বলে ৪৭৭টা ফাইল আপডেট করবো -- ওকে করো। তারপর সময় দেখায় ৩ ঘন্টা লাগবে (কিউবির ৬৪কেবি লাইন)... ... ... আচ্ছা, তাহলে একটু ঘুমিয়ে নেই। সকাল ৫টায় ঘুম দিলাম।

সাড়ে আটটায় ঘুম থেকে উঠে দেখি সব ডাউনলোড শেষ, ইনস্টলের জন্য মাঝপথে আরও দুই একবার ওকে করা লাগলো। এখন ল্যাপির কার্ণেল লিনাক্স ৩.০.০.০-১-৪৮৬, গনোম ৩.০.২ --- এটাতে একটু চমকাতেই হল।

এখনও সাউন্ড আসে নাই। তবে এটা নিয়ে আমি আরও অন্তত দুই সপ্তাহ কোন ঘাটাঘাটির মধ্যে নাই। ল্যাপি পূর্ণমাত্রায় কর্মক্ষম হয়েছে। এতে লিব্রে ক্যাড ইনস্টল করে নিয়েছি।

১২.
ল্যাপটপ মেরামতের পর যখন ফেরত পেয়েছিলাম সেটা ছিল অকেজো। কারণ এটাতে কোন পেনড্রাইভ লাগানোর আগে ডেস্কটপ থেকে ভাইরাস আছে কি না সেটা দেখিয়ে আনতে হত। নেট ব্যবহারের ভয় ছিল। এখন সবই টনটনা। আরেকটা সমস্যা ছিল। কীবোর্ডটার ডান প্রান্ত কোন কারণে লাগেনি - লুজ। ঐ অংশের কী প্রেস করলে অদ্ভুদ খারাপ অনুভুতি হত। অফিসে আসার পর আইটি সেকশনে গিয়ে বললাম স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে এটা ঠিক করি। একজন হৃদয়বান আইটি অফিসারের সহায়তায় পেছন থেক ৫-৬ টা স্ক্রু খোলার পর কীবোর্ডটা ছুটে আসলো। এর নিচে তিনটা স্ক্রু লাগানোর জায়গা দেখলাম। আর ৫-৬ টা স্ক্রু যে খুলেছিলাম সেগুলো সবগুলো সমান না -- দৈর্ঘ্য কম-বেশি আছে। মনে হল যে, যে দিকটা ফিট ছিলনা সেটিকে ভুলক্রমে ছোট স্ক্রু দিয়েছিলো হয়তো। এই হাইপোথেসিস পরীক্ষা করতে, লম্বা তিনটা স্ক্রু কীবোর্ডের স্ক্রুর গর্ত বরাবর লাগানোর জন্য রেখে বাকিগুলো লাগিয়ে দিলাম। এই লম্বা তিনটা দিয়ে কীবোর্ড আটকানোর পর আসলেই কীবোর্ডের সমস্যা ঠিক হয়ে গেল .... ....  আহ্ এই ত্যানা প্যাচানি কাহিনীও শেষ।

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১১

গিম্প টিউটোরিয়াল: স্ক্রিনশট নেয়া

GIMP এর পুরা হল GNU Image Manipulation Program যা অনেকটা ফটোশপের মত। এই দারুন ক্ষমতাবান সফটওয়্যারটি ওপেনসোর্স এবং ফ্রী; তাছাড়া, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সব প্লাটফর্ম সাপোর্ট করে। এর আগে গিম্প দিয়ে সাধারণ এনিমেটেড ছবি তৈরী করা দেখিয়েছিলাম। এবার দেখুন গিম্প ব্যবহার করে স্ক্রিনশট নেয়া যায় কিভাবে।

নিচের ছবির মত গিম্পের মেনু থেকে File -->  Create --> Screenshot নির্বাচন করুন। এতে ভেতরে থাকা Screenshot নামক উইন্ডো খুলবে। সেখান থেকে আপনার পছন্দমত স্ক্রিনশট নেয়ার অপশন নির্বাচন করুন। ছবির Area হিসেবে: সিলেক্ট করা উইন্ডো, পুরা স্ক্রিন অথবা স্ক্রিনের নির্দিষ্ট অংশ সিলেক্ট করে স্ক্রিনশট নেয়া যায়।


ব্যক্তিগতভাবে আমি একটু সময় নিয়ে স্ক্রিনশট নিতে পছন্দ করি, তাই Delay হিসেবে কিছু সময় সিলেক্ট করে দেই। এতে ছবি নেয়ার কমান্ড হিসেবে Snap বাটন ক্লিক করার পর এটা মিনিমাইজ করে যা দেখাতে চাই সেগুলো স্ক্রিনে আনার সময় পাওয়া যায়। উপরের ছবিটা চিত্রের মত করে ২য় অপশন সিলেক্ট করে নেয়া হয়েছে, তাই আমার স্ক্রিনের সবকিছুই এতে চলে এসেছে। পরের ছবিগুলো ১ম অপশন দিয়ে নেয়া। এই অপশন নির্বাচন করলে, পরবর্তীতে পছন্দের উইন্ডো (যেটার ছবি নিতে চান) সিলেক্ট করার জন্য + চিহ্নের মত একটা পয়েন্টার আসবে সেটা দিয়ে যেই উইন্ডো ক্লিক করবেন সেটার ছবি নেবে।

স্ক্রিনশট নেয়ার পর ছবিটা গিম্পেই খুলবে। আপনার দরকার হলে এতে কিছু এডিট করতে পারেন। কিছু জিনিষ মার্ক করতে পারেন কিছু জিনিষ ঝাপসা করতে পারেন। যা হোক এরপর ছবিটাকে প্রচলিত ফরম্যাটে সংরক্ষণ করতে চাইলে উপরের File মেনু থেকে Save As নির্বাচন করতে হবে। শুধু Save দিলে গিম্পের ডিফল্ট ফরম্যাট .xcf এ সংরক্ষিত হবে।


Save As দিলে, এতে নিচের মত উইন্ডো খুলবে। সেখানে পছন্দের নাম এবং এক্সটেনশন দিন। কোথায় সংরক্ষণ করবে সেটা দেখিয়ে দিন। খেয়াল করে দেখুন নিচের দিকে Browse for other folders আছে যেটা দিয়ে Save in folder এর সীমিত অপশনের বাইরে যে কোন জায়গা দেখিয়ে দেয়া যাবে। আর এক্সটেনশন হাতে লিখে দেয়ার ব্যাপারে দ্বিধা থাকলে পরের Select File Type এ ক্লিক করে সেখান থেকে পছন্দের ধরণটা বেছে নিতে পারেন। তারপর Save বাটনে ক্লিক করুন।


এই পর্যায়ে নিচের মত মেসেজ আসতে পারে। সেটা জেনে Export এ ক্লিক করুন।


এই পর্যায়ে আপনার ছবির কোয়ালিটি নির্বাচনের জন্য আরেকটি অপশন আসবে।


কোয়ালিটি ১০০% করলে আকার একটু বড় হবে। কোয়ালিটি কমালে ছবির আকার কম হবে। উপরের সবগুলো ছবিই এই চিত্রের মত ৮৫% কোয়ালিটিতে সংরক্ষণ করা। ব্যাস এটাই শেষ ধাপ, Save এ ক্লিক করুন। ছবি সংরক্ষিত হবে।

শুধুমাত্র স্ক্রিনশট নেয়ার জন্য অনেক সফটওয়্যার পাওয়া যায়। যেমন আমার উইন্ডোজ এক্সপিতে এজন্য snagit নামক ফ্রী সফটওয়্যার ব্যবহার করতাম। যদিও কম্পিউটারের Print Screen বাটন এবং পেইন্ট ব্যবহার করেও স্ক্রিনশট নেয়া যায়। উইন্ডোজের পরের ভার্সনগুলোতে সম্ভবত এজন্য নিজস্ব টুল দেয়া আছে (তবে Delay সুবিধা আছে কি না জানিনা)। এছাড়া  লিনাক্সের বেশিরভাগ ডিস্ট্রিবিউশনে স্ক্রিনশট নেয়ার জন্য টুল দেয়া থাকে।

গিম্প ডাউনলোড করতে পারেন এখান থেকে:
উইন্ডোজের জন্য (১৯.৪ মেগাবাইট): http://www.gimp.org/windows/
সরাসরি ডাউনলোড


ম্যাকের জন্য:
http://www.gimp.org/macintosh/

লিনাক্সের জন্য:
http://www.gimp.org/downloads/

বিভিন্ন অপারেটিং সিস্টেমে স্ক্রিনশট নেয়ার আরও উপায় জানতে পারেন উইকিপিডিয়া থেকে:‌
http://en.wikipedia.org/wiki/Screenshot

আলাদা সফটওয়্যার ছাড়া উইন্ডোজে স্ক্রিনশট নেয়ার পদ্ধতি বর্ণনা আছে এখানে:
http://www.wikihow.com/Take-a-Screenshot-in-Microsoft-Windows

মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১১

লাইভ সিডি বা ইউ.এস.বি: ইনস্টল না করেই একটি অপারেটিং সিস্টেম চালিয়ে দেখার উপায়

লাইভ সিডি বা ইউ.এস.বি
ইনস্টল না করেই একটি অপারেটিং সিস্টেম চালিয়ে দেখার উপায়

লাইভ সিডি কী?

লাইভ সিডি বা লাইভ ডিভিডি কিংবা লাইভ ডিস্ক বলতে বুঝায় যে এটাতে একটা বুট যোগ্য কম্পিউটার অপারেটিং সিস্টেম রয়েছে। কম্পিউটারে কোনরকম হার্ডডিস্ক বা স্টোরেজ ডিভাইসের সাহায্য ছাড়াই একটা সম্পুর্ন ও আধুনিক অপারেটিং সিস্টেম চালানোর এটা একটা অনন্য উপায়। লাইভ ইউ.এস.বি ফ্লাশড্রাইভগুলোও লাইভ সিডির মত, তবে এগুলো কখনও কখনও লাইভ সিডির চেয়েও অনেক বেশি কাজ করতে পারে; যেমন এর মধ্যেই সিস্টেমের পরিবর্তনগুলো সংরক্ষণ করে রাখতে পারে।

অপারেটিং সিস্টেমটি এজন্য তার প্রয়োজনীয় প্রোগ্রাম ফাইলগুলো কম্পিউটারের মেমরি বা RAMএ কপি করে নেয়, এবং সেখান থেকেই চলে, হার্ডডিস্কে একটি আঁচড়ও ফেলে না। লিনাক্সের বেশিরভাগ ডিস্ট্রিবিউশন বা অপারেটিং সিস্টেমের সিডি, ডিভিডি এই সিস্টেমে করা হয় যেন ইনস্টলের ঝামেলায় না গিয়েই কৌতুহলী কেউ এটা সম্পর্কে জানতে পারে। একটি পেনড্রাইভে একত্রে অনেকগুলো লাইভ অপারেটিং সিস্টেমও রাখা যায়। মেমরি ড্রাইভে এটা নেয়ার সুবিধা হল, দরকার না হলে এটা মুছে অন্য কাজে ব্যবহার করা যায়।

লাইভ সিস্টেমের সুবিধা ও ব্যবহার

  • ইনস্টল না করেই একটা অপারেটিং সিস্টেমে কী আছে আর কী নাই সেটা বোঝা যায়, ফলে এটা আমার প্রয়োজন মেটাতে সক্ষম কি না সেটা ইনস্টল না করেই চালিয়ে দেখে নেয়া যায়।
  • হার্ডডিস্ক ছাড়াই কম্পিউটার চালানো যায়। হার্ডডিস্ক কোন কারণে নষ্ট হয়ে গেলেও নতুন হার্ডডিস্ক ক্রয়ের আগ পর্যন্ত এভাবে কাজ চালানো যাবে।
  • কিংবা পাসওয়র্ডের কারণে কোন কম্পিউটার খুলতে না পারলে লাইভ বুট করে সেটা দিয়ে আপনার কাজ করতে পারেন (মেইল চেক, ডকুমেন্ট লেখালেখি, কাউকে আপনার করা কাজের ফাইল দেখানো ইত্যাদি)
  • ভাইরাস বা অন্য কোনো কারণে একটা কম্পিউটার হার্ডডিস্ক থেকে চালু হতে না পারলে, লাইভ সিডি বা ইউএসবি থেকে বুট করে এটার হার্ডডিস্কে থাকা জরুরী ফাইল অন্য মিডিয়াতে কপি করে আনা যায়। দরকার হলে হার্ডডিস্কে থাকা অপ্রয়োজনীয় ফাইল বা ভাইরাসও মুছে ফেলা যায়। (রিকভারি টুল)
  • কারো পেনড্রাইভে প্রয়োজনীয় ফাইলের সাথে চুপিসারে ভাইরাস আসছে এমন আশংকা করলে আর নিজের এন্টিভাইরাসে ভরসা না থাকলে, লাইভ লিনাক্স বুট করে তারপর সেই পেনড্রাইভ থেকে জরুরী ফাইল কপি করে নেয়া যায়, আবার ভাইরাস ফাইল দেখলেও ওগুলোকে দেখে দেখে মুছে ফেলা যায়।
  • কোনো কম্পিউটারের ম্যালওয়্যার আপনার সংবেদনশীল ডেটা, পাসওয়র্ড এসব চুরি করছে এমন আশংকা করলে, লাইভ সিডি থেকে বুট করে কাজ করে সেই আশংকা মুক্ত হওয়া যায়। (অনলাইন ব্যাংকিং‌)
  • কোনো হার্ডওয়্যার কেনার সময়ে সেটা আপনার সিস্টেমে চলবে কি না সেটা লাইভ সিস্টেম দিয়ে পরীক্ষা করে দেখা যায়।
  • ছোট অপারেটিং সিস্টেমগুলো নিজেকে পুরোপুরি মেমরিতে কপি করে নেয় বলে এগুলো অসম্ভব দ্রুত চলতে পারে।
  • পুরোপুরি মেমরিতে কপি করে নিলে, হার্ডডিস্ক বা সিডি ড্রাইভ চালানোর প্রয়োজন হয় না বলে, ছোট অপারেটিং সিস্টেমগুলোর লাইভ চালাতে সাধারণত কম বিদ্যূৎ শক্তির প্রয়োজন হয়।
লাইভ সিস্টেমের অসুবিধা
  • সিডি / ডিভিডি থেকে প্রোগ্রাম চালু করা বড় আকারের অপারেটিং সিস্টেমগুলো একটু ধীরগতির হয়। কারণ সিডি থেকে ডেটা ট্রান্সফারের গতি হার্ডডিস্ক থেকে ডেটা ট্রান্সফারের অন্তত ১৫ ভাগের একভাগ। এছাড়া ঐ প্রোগ্রামগুলো কম্প্রেস করা অবস্থায় থাকে, ডেটা ট্রান্সফারের পর সেগুলোকে আবার ডিকম্প্রেস করে তবেই ব্যবহার করে। সিডি থেকে ডেটা ট্রান্সফারের সময়টা ইউ.এস.বি লাইভে কমিয়ে আনা যায়, তবে এতেও ডিকম্প্রেস করার সময়টা এড়ানো সম্ভব হয় না।
  • সাধারণত লাইভ সিডি সিস্টেমের কাস্টমাইজেশন সংরক্ষিত হয় না। অবশ্য পেনড্রাইভ বুটেবল করলে নিজের সেটিংসগুলো সংরক্ষণ করা যায়।

লাইভ সিডি তৈরী করবেন যেভাবে

লাইভ সিডি তৈরী করার জন্য অপারেটিং সিস্টেমটির একটা ইমেজ ফাইল প্রয়োজন হয়। এই ফাইলগুলোর নামের শেষে .iso লেখা থাকে। তাই এই ইমেজ ফাইলগুলোকে আই.এস.ও ফাইলও বলা হয়। বিভিন্ন অপারেটিং সিস্টেমের নিজস্ব ওয়েবসাইটে এই আই.এস.ও ফাইলগুলো ডাউনলোডের জন্য দেয়া থাকে। এই ফাইল ডাউনলোড করার পর সেটাকে ইমেজ ফাইল হিসেবে সিডিতে বার্ন করতে হয়। যে কোন প্রমিত সিডি রাইটার সফটওয়্যারে ইমেজ ফাইল রাইট করার জন্য পদ্ধতি দেয়া থাকে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সিডিতে ইমেজ ফাইল রাইট করার জন্য কিছু ফ্রী সফটওয়্যার পাওয়া যায়। নিচে কয়েকটি পদ্ধতি বর্ণনা করা হল।

উইন্ডোজ ৯৫ / ৯৮ / ME / ২০০০ / XP / সার্ভার ২০০৩ / ভিস্তাঃ ইনফ্রা রেকর্ডার

  • প্রথমে http://infrarecorder.sourceforge.net থেকে ইনফ্রা রেকর্ডার ডাউনলোড করে ইনস্টল করে নিন।
  • সিডি রাইটারে একটা ব্ল্যাংক সিডি প্রবেশ করান। যদি একটা অটোরান ডায়লগ আসে তবে Do nothing বা Cancel সিলেক্ট করুন।
  • ইনফ্রা রেকর্ডার চালু করুন এবং মূল স্ক্রিনে 'Write Image' বোতামে ক্লিক করুন।
  • বিকল্প হিসেবে আপনি Actions' menuতে গিয়ে Burn image সিলেক্ট করতে পারেন।
  • এরপর আপনার উদ্দিষ্ট ফাইলটা সিলেক্ট করে দিন এবং 'Open'এ ক্লিক করুন।
  • OK ক্লিক করুন।

উইন্ডোজ XP / সার্ভার ২০০৩ / ভিস্তাঃ ISO Recorder

  • http://isorecorder.alexfeinman.com/isorecorder.htm থেকে সঠিক ভার্সনের ISO Recorder ডাউনলোড ও ইনস্টল করুন।
  • ডিভিডি রাইটারে একটা আনফরম্যাটেড ডিভিডি প্রবেশ করান (ভিস্তাতে এই সফটওয়্যার দিয়ে শুধুমাত্র ডিভিডি রাইট করা যাবে)
  • উইন্ডোজ এক্সপ্লোরার খুলুন, অপারেটিং সিস্টেমের ISO ফাইলটার উপরে মাউসের ডান ক্লিক করুন এবং 'Next' সিলেক্ট করুন।
Windows 7
  • ISO ইমেজ ফাইলটার উপরে মাউসের ডান ক্লিক করুন এবং 'Burn disc image' নির্বাচন করুন।
  • আপনার সিডি বা ডিভিডি রাইটারটা সিলেক্ট করে দিন এবং 'Burn' বাটনে ক্লিক করুন। ঠিকমত রাইট হয়েছে কি না সেটা পরীক্ষা করাতে চাইলে 'Verify disc after burning' এ টিক দিয়ে দিন।

লাইভ ইউ.এস.বি তৈরী করবেন যেভাবে

উইন্ডোজ

  • কমপক্ষে ২ গিগাবাইট খালি জায়গাসহ একটা ইউএসবি ডিস্ক কম্পিউটারে লাগান।
  • http://www.pendrivelinux.com/downloads/Universal-USB-Installer/Universal-USB-Installer.exe
  • উপরের ঠিকানা থেকে ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার ডাউনলোড করুন।
  • Run এ ক্লিক করুন।
  • সিকিউরিটি ডায়লগ আসলে Run এ ক্লিক করে নিশ্চিত করুন।
  • লাইসেন্স চুক্তি পড়ে এগিয়ে যাওয়ার জন্য 'I Agree' নির্বাচন করুন।
  • Step 1এ ড্রপডাউন লিস্ট থেকে আপনার উদ্দিষ্ট অপারেটিং সিস্টেম নির্বাচন করুন।
  • Step 2এ 'Browse' এ ক্লিক করে ডাউনলোড করা ISO ফাইলটা দেখিয়ে দিন।
  • Step 3এUSB ড্রাইভ নির্বাচিত করুন এবং 'Create'এ ক্লিক করুন।
Unetbootin নামক সফটওয়্যার দিয়েও USB বুটেবল করা যায় (উইন্ডোজ, ম্যাক, লিনাক্স)
http://unetbootin.sourceforge.net/ থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। নিচের ডিস্ক ইমেজের স্থলে iso ফাইলটা দেখিয়ে দিন; যদি সেটিংস সংরক্ষণ করাতে চান, তাহলে এর নিজস্ব একটা ড্রাইভ বানানের জন্য জায়গার পরিমাণ দিন; আর শেষে USB ড্রাইভটা দেখিয়ে দিন।

লাইভ সিডি বা ইউ.এস.বি থেকে কম্পিউটার চালু করবেন যেভাবে
হার্ডডিস্কের বদলে লাইভ সিডি বা ইউ.এস.বি থেকে কম্পিউটার স্টার্ট বা বুট করতে হলে এর মাদারবোর্ডে থাকা বায়োসে অপারেটিং সিস্টেম কোথায় খুঁজবে (ফ্লপি, হার্ডডিস্ক, সিডি ইত্যাদি) সেটা সেইমত বলে দিতে হয়। এটাকে বলে Boot order। কম্পিউটার চালু করলেই প্রথমে বায়োস নামের এই লুকানো প্রোগ্রামটা মাদারবোর্ড থেকে চালু হয়।

ধাপ ১: বিভিন্ন কম্পিউটারে বায়োসে প্রবেশ করার পদ্ধতি ভিন্ন হয়। কম্পিউটার চালু করে প্রথমেই স্ক্রিনে যে লেখাগুলো আসে সেখানে কোন এক জায়গায় (সাধারণত একেবারে নিচের দিকে) এমন কিছু লেখা থাকে: Press 'X' to Enter Startup যেখানে X এর জায়গায় F2 বা DEL কী লেখা থাকে। নিচের ১নং চিত্রে বিভিন্ন ব্র্যান্ডের কম্পিউটারের জন্য কোন key চাপতে হয় সেটা দেখানো হল। কম্পিউটার চালু করেই এই key টা বার বার চাপতে থাকুন, যদি ইতিমধ্যেই স্ক্রিনে উইন্ডোজ লোগো চলে এসে থাকে তাহলে ইতিমধ্যেই কী চাপতে দেরী হয়ে গিয়েছে। কম্পিউটার রিস্টার্ট করে আবার চেষ্টা করুন।

(যদি USB কীবোর্ড ব্যবহার করে বায়োসে ঢুকতে না পারেন তাহলে একটা স্ট্যান্ডার্ড PS2 কীবোর্ড ব্যবহার করলে সমস্যা মিটতে পারে।)

ধাপ ২: বায়োস চালু হলে আসা স্ক্রিনে কম্পিউটারের অনেক সেটিংএর অপশন দেখাবে। এই স্ক্রিনে মাউস কাজ করবে না। কাজেই কীবোর্ডের তীর চিহ্নিত বাটনগুলো দিয়ে বিভিন্ন মেনুতে যেতে হবে। সাধারণত স্ক্রিনের নিচের দিকে কোন Key দিয়ে কোন কাজ করা যাবে সেটা লেখা থাকে। আপনার কম্পিউটারের বায়োসের চেহারা এই চিত্র থেকে ভিন্ন হতে পারে।

ধাপ ৩: বুট সংক্রান্ত সেটিংটা খুঁজে বের করে সিলেক্ট করুন। এটার জন্য Boot Order, Boot Sequence, First Boot Device, Boot Management, অথবা এই ধরণের কিছু লেখা থাকতে পারে। পরের চিত্রে Boot লেখা দেখা যাচ্ছে।

ধাপ ৪: বুট অপশনের স্ক্রিনে কম্পিউটারটি কী কী দিয়ে চালু বা বুট করতে পারে তার একটা তালিকা দেখাবে। এই তালিকার ক্রম পরিবর্তন করে সিডি বা ইউ.এস.বি প্রথমে নিয়ে আসতে হবে।

নিচের চিত্রে খেয়াল করে দেখুন; কীভাবে এগুলোর ক্রম পরিবর্তন করতে হবে তা ডানদিকে লেখা আছে। এক্ষেত্রে দেখুন এক জায়গায় + / - চিহ্ন দিয়ে একটি ডিভাইসকে উপরে বা নিচে সরিয়ে ক্রম পরিবর্তন করা যাবে বলে লেখা আছে।

এই পর্যায়ে এসে কোন বুট ডিভাইস নিষ্ক্রিয় করার অপশন থাকে কোনো কোনো বায়োসে। এইরকম কিছু করার সময় সতর্ক বিবেচনার প্রয়োজন। হার্ড ড্রাইভ বা সিডি রম বা ইউ.এস.বি নিষ্ক্রিয় করলে সেটা থেকে কম্পিউটার চালু হতে পারবে না।

ধাপ ৫: বুট ক্রম পরিবর্তনের পর এটাকে সংরক্ষণ করে তারপর বায়োস থেকে বের হয়ে আসতে হবে। বেশিরভাগ বায়োসেই F10 key বা ESC key দিয়ে এই কাজ করা যায়, যার নির্দেশ স্ক্রিনের নিচের অংশেই দেয়া থাকে। যখন পরিবর্তন সংরক্ষণে কথা জিজ্ঞেস করবে তখন চিত্রের মত ‘Yes’ নির্বাচন করবেন।

ধাপ ৬: বায়োসে কম্পিউটার চালু হওয়ার পদ্ধতি পরিবর্তন ও সংরক্ষণ করার পর, আপনার লাইভ সিডি বা ইউ.এস.বি টি কম্পিউটারে ড্রাইভে প্রবেশ করান এবং কম্পিউটার রিবুট করুন।

ভাইরাস আক্রান্ত কম্পিউটার হলে এটাতে উইন্ডোজ চালু অবস্থায় কখনই লাইভ ইউ.এস.বিটা লাগাবেন না, এতে এটার ফাইলগুলো নষ্ট হয়ে যেতে পারে।

আপনার বায়োসের চেহারা আগের ছবিগুলোর মত না হলে ঘাবড়াবেন না। স্ক্রিনেই কিভাবে কী করতে হবে তার নির্দেশনা দেয়া থাকে। বোঝার সুবিধার্থে অন্য ধরণের একটা বায়োসের ছবি দেখুন:

প্রথমে কম্পিউটার চালুর পরে বায়োসে প্রবেশের নির্দেশনা:

এবার অন্যরকম চেহারার বায়োস: এখানে লাল রংয়ে সিলেক্ট করা ২য় অপশনটার ভেতরে ঢুকতে হবে।

এবার অপশন পরিবর্তন করার স্ক্রিন

তথ্য ও চিত্রের জন্য কৃতজ্ঞতা:

লাইভ সিস্টেমের ব্যাপারে:
আরও বিস্তারিত এখানে: http://en.wikipedia.org/wiki/Live_CD

লাইভ সিডি তৈরীর ব্যাপারে:
http://www.ubuntu.com/

লাইভ ইউএসবি তৈরীর ব্যাপারে:
www.ubuntu.com
http://unetbootin.sourceforge.net/

বায়োস পরিবর্তনের ব্যাপারে:
http://www.whitecanyon.com/how-to-change-boot-order.php ;
http://www.notebookdatabase.com/2008/03/14/how-to-boot-your-notebook-from-a-cd-or-dvd/